ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের দুই বাসা থেকে উদ্ধার ৩ স্কুলছাত্রী বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান পেশকার পাড়ার মৎস্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আর নেই, বাদ আছর জানাজা আজ বিশ্ব হাত ধোয়া দিবস শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন

শুভ জন্মাষ্টমী আজ, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশজুড়ে উৎসব

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 195

আজ শুক্রবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নেয়া হয়েছে নানা আয়োজন। মন্দির ও পূজামণ্ডপে হবে পূজা, কীর্তন, গীতাযজ্ঞ, আরতি ও ধর্মীয় আলোচনা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। তার জন্মতিথি স্মরণেই প্রতিবছর পালিত হয় জন্মাষ্টমী। ধর্মীয় বিশ্বাসে শ্রীকৃষ্ণ সত্য, ন্যায় ও মানবকল্যাণের প্রতীক। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে তার অবস্থান যুগের পর যুগ মানুষকে অনুপ্রাণিত করে আসছে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।

জন্মাষ্টমী উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দির, মঠ ও পূজামণ্ডপে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান হবে। আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা, গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ ও আলোচনা সভা।

রাজধানীতে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব শুরু হচ্ছে আজ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞের আয়োজন করা হয়েছে। বিকেলে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রা। রাতে থাকবে শ্রীকৃষ্ণের পূজা। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠনের উদ্যোগেও থাকছে নানা কর্মসূচি। স্বামীবাগের ইসকন আশ্রমে আয়োজন করা হবে জন্মাষ্টমী মহোৎসব। সেখানে ধর্মীয় আলোচনা ছাড়াও দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণের কর্মসূচি রয়েছে।

রমনা কালীমন্দির, মা আনন্দময়ী আশ্রম, রাজারবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির, মিরপুর কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের প্রত্যাশা, ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি এ উৎসব দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

শুভ জন্মাষ্টমী আজ, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশজুড়ে উৎসব

আপডেট সময় : ১১:১৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬