ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু

পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী

কক্সবাজারের পেকুয়ায় মৌলভী সাঈদুল হক ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রামের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হিফজ মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ৪০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেকুয়া মোবারকীয়া মাহফুজুল কোরআন হাফেজখানায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের ব্যক্তিগত প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম। প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক ও পেকুয়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জালাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় ৫, ১০, ২০ ও ৩০ পারা বিভাগে হিফজ শিক্ষার্থীরা অংশ নেয়। বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা শেষে ৪০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

ধর্মীয় শিক্ষার প্রসার এবং পবিত্র কোরআন হিফজে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক

পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী

আপডেট সময় : ০৩:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬