ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসুস্থ কন্টেন্টে ‘সয়লাব’ নেট দুনিয়া: শিশু-কিশোরদের মেধা বিকাশে বাঁধা ২৪ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, সোমবারও বৃষ্টির সম্ভাবনা আছে  সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসলেন উখিয়ার সেই ইউপি সদস্য, তদন্তের নির্দেশ আদালতের রোহিঙ্গা শিশুদের জন্য মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে- ববি হাজ্জাজ  খুরুশকুলের শিশু উর্মি হত্যাকান্ডের ঘটনায় মামলা : আসামী ৩ জন কক্সবাজার: স্বপ্নের পথে মৃত্যু, আর কত? জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি স্বপ্না-নিরাপত্তা জোরদার, যানজট ও জলাবদ্ধতা নিরসন করতে হবে উখিয়ায় জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কে? ইনানী সী পার্ল রিসোর্ট – চাকচিক্যের আড়ালে রাষ্ট্রের ৬০০ কোটি টাকা আত্মসাৎ!  স্থানীয় সরকার নির্বাচন – কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও উখিয়ায় প্রার্থী দিল এনসিপি মাল্টিমিডিয়া সাংবাদিকদের কর্মশালায় ফারুক ওয়াসিফ-প্রযুক্তির এই যুগে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হবে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করলেন ববি হাজ্জাজ মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে ৫ জামায়াত-বিএনপি নেতা আটক কক্সবাজারে শুরু হলো ৩ দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ
নারী এশিয়ান কাপ

চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই

সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা হাজার বিশেকের বেশি। নারী এশিয়ান কাপ টুর্নামেন্টে বাংলাদেশ ও চীনের ম্যাচ দেখতে ছয় হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছিলেন। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ও সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান মঞ্চের অভিষেক ম্যাচের স্বাক্ষী হয়েছেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিও। চীনের বিপক্ষে মাত্র ০-২ গোলে লড়াকু হারের স্বাক্ষী হয়েছেন তারা।

চীনের র‌্যাংকিং ১৭, বাংলাদেশের ১১২। অসম লড়াইয়ে বাংলাদেশ কেমন প্রতিদ্বন্দ্বিতা করে সেটাই ছিল দেখার। বাংলাদেশ নির্ধারিত ৯০ মিনিট পজিটিভ ফুটবলই খেলেছে। ডিফেন্সে বেশি খেলোয়াড় রাখলেও মিডফিল্ডে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আক্রমণও হয়েছে বাংলাদেশের। চীনের ফুটবলাররা বাংলাদেশের চেয়ে ফিজিক্যালি, টেকনিক্যালি অনেক এগিয়ে। তবে মাঠের লড়াইয়ে বাংলাদেশ দলের ফিটনেস ছিল প্রশংসনীয় পর্যায়ে। বল দখলের লড়াই কিংবা তাড়ায় খুব বেশি পেছনে ছিলেন না ঋতুপর্ণারা।

এশিয়ান চ্যাম্পিয়ন চীনকে প্রথম গোল পেতে ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। প্রথমার্ধের শেষ দুই মিনিটে দুই গোল করে চীন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বল পজেশনে আগের চেয়ে উন্নতি করে। এই অর্ধে খানিকটা রক্ষণের খোলস ভেঙে আক্রমণেরও চেষ্টা করেছে। গোলরক্ষক মিলি আক্তার জাতীয় দলে নিয়মিত একাদশে খেলেন না। এশিয়ান কাপের মঞ্চে এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম দিকে নার্ভাস ছিলেন। সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নেন। বেশ কয়েকটি ভালো সেভ করেন।

বিশেষ করে দ্বিতীয়ার্ধের বিশ মিনিটে একক দক্ষতায় লাফিয়ে বা হাত উচিয়ে নিশ্চিত গোল বাঁচান। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ তিন পরিবর্তন করে। উমহেলা, শিউলি ও নবীরনের পরিবর্তে তহুরা, হালিমা ও স্বপ্না নামেন। ৮৫ মিনিটের সময় বাংলাদেশের পক্ষে অভিষেক হয় সুইডিশ প্রবাসী আনিকা রহমানের। চীন দ্বিতীয়ার্ধে তিন জন খেলোয়াড় পরিবর্তন করলেও গোল ব্যবধান আর বাড়াতে পারেনি।

অস্ট্রেলিয়ায় চলমান নারী এশিয়া কাপে ভিএআর রয়েছে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের একটি আক্রমণ পেনাল্টি কি না সেটা ভিএআরে চেক হয়েছিল। মিনিট খানেক দেখার পর অবশ্য সেটা পেনাল্টি দেননি রেফারি। ভিএআর বিশ্ব ফুটবলে কয়েক বছর আগে ব্যবহৃত হলেও বাংলাদেশ কোনো ম্যাচে এ রকম প্রযুক্তির সহায়তা পায়নি। আজ অভিষেক ম্যাচে চীনের একটি গোল বাতিল হয়েছে ভিএআরের জন্য।

৯০ মিনিটের লড়াই শেষে চীন ২-০ গোলে জয়লাভ করেছে। তবে ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল বাংলাদেশেরই। ১৪তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ঋতুপর্ণা চাকমার জন্য বল ঠেলা হয়। চাইনিজ ডিফেন্ডারকে পেছনে ফেলে ঋতুপর্ণা চাকমা বলের দখল নেন। দ্রুততার সঙ্গে চীনের বক্সের দিকে এগোতে থাকেন। চীনের গোলরক্ষক খানিকটা এগিয়ে ছিলেন। ৩০ গজ দূর থেকে ঋতুপর্ণার বা পায়ের শট প্রায় গোল হয়েই যাচ্ছিল। চীনের গোলরক্ষক চেন চেন পেছনের দিকে শূন্যে লাফিয়ে বল জালে যাওয়া থেকে রক্ষা করেন। এটি গোল হলে টুর্নামেন্টের সেরা গোলের স্বীকৃতিও পেতে পারত।

চীন এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন। সবচেয়ে বেশি বারের চ্যাম্পিয়নও। বাংলাদেশ নারী ফুটবলে চীনের চেয়ে অভিজ্ঞতা, পারফরম্যান্স সব কিছুতেই পেছনে। এরপরও ম্যাচের শুরু থেকে সমানে সমান লড়েছে। উজবেকিস্তান উত্তর কোরিয়ার অর্ধে তেমন আক্রমণই করতে পারেনি। বাংলাদেশ অবশ্য চীনের বিপক্ষে বেশ কয়েকটি আক্রমণই করেছে।

চীন বাংলাদেশের জালে ২২ মিনিটে বল পাঠায়। পরবর্তীতে ভিএআরে সেই গোল বাতিল হয়। এতে চীনের গোলের অপেক্ষা আরও বাড়ে। ম্যাচের ৪৪ মিনিটে চীনের ওয়াং শুয়াং দূর পাল্লার শটে গোল করেন। এক মিনিট পরই চীন আরেকটি গোল পায়। এই গোলে অবশ্য বাংলাদেশের ডিফেন্ডারদের দায় রয়েছে। কয়েক দফা ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। পরবর্তীতে ঝাং রুইয়ের শট বাংলাদেশের দুই ডিফেন্ডার কোহাতি ও অধিনায়ক আফিদার পায়ে লেগে বল জালে জড়ায়। এই গোলটিও ভিএআরে পরীক্ষা করলেও সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যায়।

সূত্র : ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অসুস্থ কন্টেন্টে ‘সয়লাব’ নেট দুনিয়া: শিশু-কিশোরদের মেধা বিকাশে বাঁধা

নারী এশিয়ান কাপ

চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই

আপডেট সময় : ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬