ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ প্রথমবারের মতো স্থানীয় ভিসি পেল সিবিআইইউ : দায়িত্ব নিলেন ড. মোকতার আহমেদ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো? রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’

কক্সবাজারের কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপির ৮৪ সদস্য। এবার নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে যুক্ত করা হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’। এর মাধ্যমে পূজামণ্ডপে যেকোনো অপ্রীতিকর ঘটনার তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান ও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হবে।

বৃহস্পতিবার কুতুবদিয়ায় পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রতি মণ্ডপে ছয়জন করে মোট ৮৪ জন সদস্য অংশ নেন।

ব্রিফিংয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবিদা সুলতানা সদস্যদের উদ্দেশ্যে বলেন, পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে পালন করতে হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সজাগ থাকতে হবে।

তিনি আরও জানান, এবার নতুন সংযোজন হিসেবে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হবে। প্রতিটি পূজামণ্ডপে দুজন আনসার ও ভিডিপি সদস্য অ্যাপটির এন্ড ইউজার হিসেবে দায়িত্ব পালন করবেন। অ্যাপের মাধ্যমে মণ্ডপের নিরাপত্তাসংক্রান্ত তথ্য ও অপ্রীতিকর ঘটনার প্রতিবেদন দ্রুত পাঠানো সম্ভব হবে। এতে জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অ্যাপটি।

জেলা আনসার ও ভিডিপি সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার ১৮৮টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোট এক হাজার ২০২ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত থাকবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’

কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’

আপডেট সময় : ১১:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬