ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান

সাইবার সহযোগীতায় কক্সবাজারের ফায়সাল মাহমুদ আস্থার প্রতীক

সাইবার সহায়তায় বিশ্বস্ততার প্রতীক কক্সবাজারের ফায়সাল মাহমুদ।

তিনি ২ বছর ধরে সোশ্যাল মিডিয়া সংশ্লিষ্ট বিভিন্ন সাইবার সমস্যা সমাধানের মাধ্যমে দেশ-বিদেশের বহু মানুষের আস্থা অর্জন করেছেন। সাইবার নিরাপত্তা ও অনলাইন প্রতারণা বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা তাকে সাধারণ ব্যবহারকারীদের কাছে নির্ভরযোগ্য ব্যক্তিতে পরিণত করেছে।

ফায়সাল মাহমুদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রকার হ্যাকিং, আইডি লক, গোপনীয় তথ্য চুরি, ও অনলাইন প্রতারণার ঘটনায় প্রতিনিয়ত সাধারণ ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েন। এসব পরিস্থিতিতে তিনি প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছেন। তার সেবার পরিধি দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মাঝেও ছড়িয়ে পড়েছে।

সাইবার সমস্যা নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি প্রতিষ্ঠা করেন “Faisal IT Service” নামে একটি প্রতিষ্ঠান। এখানে ব্যক্তিগত আইডি পুনরুদ্ধার, ব্যবসায়িক পেজ নিরাপত্তা, কনটেন্ট প্রটেকশন, ডিজিটাল নিরাপত্তা পরামর্শসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।

ফায়সাল মাহমুদ বলেন, অনলাইন নিরাপত্তা সম্পর্কে এখনো অনেক ব্যবহারকারী সচেতন নন। ফলে সামান্য ভুলের কারণে মানুষ বড় ধরনের সাইবার ঝুঁকিতে পড়েন। তিনি আরও জানান, তার লক্ষ্য হলো সাধারণ ব্যবহারকারীদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং প্রযুক্তিগত সমস্যায় দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া।

দেশের বিভিন্ন জেলা ও প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে প্রতিদিনই তার কাছে সমস্যা সমাধানের অনুরোধ আসে বলে জানান তিনি। প্রযুক্তিকে নিরাপদভাবে ব্যবহারের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করাকেই তিনি নিজের প্রধান দায়িত্ব হিসেবে দেখছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

সাইবার সহযোগীতায় কক্সবাজারের ফায়সাল মাহমুদ আস্থার প্রতীক

আপডেট সময় : ১২:৪১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫