ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হারুন গ্রেপ্তার কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ৪৯০ এআই ক্যামেরা স্থাপন, মহাসড়কে আইন ভাঙলেই ‘অটো ফাইন’: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ১৮৩ মিমি বৃষ্টিপাত টেকনাফে, বৃষ্টিপাত থাকতে পারে আরো ৫দিন : আবহাওয়া অফিস সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী তুরস্ক থেকে পা হারিয়ে ঢাকা বিমানবন্দরে উখিয়ার মরিচ্যার ফরিদ পরিবারকে খুঁজছে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ কক্সবাজারকে এশিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র করতে চায় সরকার প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২ মিয়ানমারের বিবৃতির প্রতিবাদে ইউসিআর -“রোহিঙ্গারা বাঙালি নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাসী” শহরের লাইট হাউজ এলাকায় রিসোর্ট দখলের ঘটনায় আল-আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আটক ১ লোহাগাড়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থেকে বেরিয়ে এলো জালনোটের কারবার : জালনোটসহ ‘কারবারি’ শাহ আলম আটক পর্যটন শহর কক্সবাজারের দোকান-শপিংমল রাত ৯ টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব ব্যবসায়ীদের

দুর্ঘটনায় নিহত শিশুটির পরিবারের পাশে থাকবেন এমপি আলমগীর ফরিদ

কক্সবাজার- ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কুতুবদিয়া সফর শেষে ফেরার পথে তার গাড়ি বহরের একটি গাড়ির ধাক্কায় বদরখালী এলাকায় খালিদ বিন ওয়ালিদ নামের ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর শোক ও মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন আলমগীর ফরিদ।

জানা যায়, রবিবার বিকেল সাড়ে চারটার দিকে কুতুবদিয়া সফর শেষে ফেরার সময় আলমগীর ফরিদের গাড়ির পেছনে থাকা একটি গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনাটি সংঘটিত হয়। যদিও ঘটনাস্থল থেকে তাঁর গাড়ি কিছুটা দূরে ছিল, তবে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে যান এবং শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত খালিদ বিন ওয়ালিদ বদরখালীর তেচ্ছিপাড়া এলাকার দুবাই প্রবাসী আমানুল ইসলামের সন্তান।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা গাড়িবহরে থাকা সেই গাড়িটি ভাঙচুর করে। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ নামের নিজের ফেসবুক আইডি থেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

সেখানে তিনি বলেন,
“আজ বিকেলে কুতুবদিয়া সফর শেষে ফেরার পথে বদরখালী এলাকায় আমার গাড়ির পেছনে থাকা গাড়ির মাধ্যমে সংঘটিত সড়ক দুর্ঘটনায় একটি শিশুর অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ঘটনার সময় আমার গাড়ি দূরে থাকলেও সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। হাসপাতালে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমি শিশুটির পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি। মহান রাব্বুল আলামিন শিশুটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। রবিবার কুতুবদিয়া সফরে যান তিনি। সফর শেষে বিকেলে সড়কপথে তিনি পেকুয়া থেকে চকরিয়ার বদরখালী হয়ে মহেশখালী ফিরছিলেন। এ সময় তাঁর গাড়িবহরে ৮ থেকে ১০টি গাড়ি ছিল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

দুর্ঘটনায় নিহত শিশুটির পরিবারের পাশে থাকবেন এমপি আলমগীর ফরিদ

আপডেট সময় : ০১:১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬