ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫

গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত।

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সঙ্গে আমরা ঐতিহাসিক বন্ধন ও বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করতে চাই।

গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত।
হাইকমিশনার বলেন, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এটি ছিল নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে আমার প্রথম সাক্ষাৎ। তাই, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ এবং প্রাথমিক মতবিনিময়। নির্বাচনের পর থেকে বাংলাদেশের সাথে আমাদের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগ সম্পর্কে আপনারা অবগত আছেন।

নির্বাচনের পরপরই ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন। ওইদিন তারা ফোনেও কথা বলেছিলেন। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি যখন নতুন সরকার শপথ গ্রহণ করে, তখন আমাদের লোকসভার স্পিকার ভারত সরকারের প্রতিনিধিত্ব করে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকও করেন।
সাক্ষাতকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি বাংলাদেশের প্রধানমন্ত্রী রহমানকে করেন।
তিনি বলেন, এ সব যোগাযোগের মাধ্যমে আমরা বাংলাদেশের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার এবং আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছি। আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতিশ্রুতিও তুলে ধরেছি।

হাইকমিশনার বলেন, আজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আমি আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি। বলেছি আমরা বাংলাদেশের নতুন সরকারের সাথে যোগাযোগের জন্য উন্মুখ।

আমি বলেছি, আমরা সকল ক্ষেত্রে আমাদের জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চাই, পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী পদ্ধতিতে একসাথে কাজ করতে চাই্।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার

আপডেট সময় : ০৬:১৯:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬