ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা

‘ইয়াবা’ ছিনতাইকান্ডে কোটবাজারে তোলপাড়!

এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর ইয়াবা ছিনতাই করেছে ‘সংঘবদ্ধ’ একটি চক্র। উখিয়ার ব্যস্ততম এলাকা কোটবাজারের টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে এই ঘটনা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কোটবাজারের চৌধুরী পাড়া রাস্তার মাথা এম.আর কনভেনশন হল-এর সামনে এ ঘটনা ঘটে। মূল পাচারকারীর পরিচয় সনাক্ত করা না গেলেও ছিনতাইয়ের সাথে জড়িত তিন যুবকের পরিচয় মিলেছে।

তারা হলেন, চৌধুরী পাড়া এলাকার নুরু সওদাগরের ছেলে জসিম উদ্দিন,মোক্তার আহাম্মদের ছেলে আবছার উদ্দিন, এবং
আব্দু শুক্কুরের ছেলে মোহাম্মদ দিদার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যকর ঘটনাটিকে কেন্দ্র করে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

ঘটনাস্থল ও কোটবাজারের একাধিক স্থানীয় সূত্র বলছে , সকালে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল করে ইয়াবা নিয়ে যাচ্ছিলো দুই ব্যক্তি। এম.আর কনভেনশন হলের সামনে তাদের গতিরোধ করে নাম আসা তিনজন সহ ছয়জন যুবক পাচারকারী থেকে ২৪ হাজার ইয়াবা (আনুমানিক) নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

সূত্রের দাবি, ইয়াবাগুলোর মালিক মরিচ্যার বাসিন্দা মোহাম্মদ জালালের এবং যার বিরুদ্ধে আগে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, মাদক ব্যবসায়ী এবং মাদক সংশ্লিষ্ট যারাই আছে তাঁদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলছে। কোনোভাবেই মাদকের সাথে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবেনা বলে জানিয়েছেন তিনি।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যার ধারাবাহিকতায় কক্সবাজারে বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী মাদক নির্মুলে ব্যাপক তৎপরতা শুরু করে।

বিশেষ অভিযানের প্রথম চার দিনে ১৫ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এছাড়াও অভিযানে এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

‘ইয়াবা’ ছিনতাইকান্ডে কোটবাজারে তোলপাড়!

আপডেট সময় : ০৯:২০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬