ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের সীমিত জনবলেও তৎপর উখিয়া রেঞ্জ, বনউজাড় করতে গিয়ে ধরা পড়ল ২৬ রোহিঙ্গা বর্ষার আগেই শহরকে জলাবদ্ধতামুক্ত করতে মাঠ পর্যায়ে কঠোর অ্যাকশনে যাওয়ার নির্দেশ এমপি কাজলের টেকনাফ এখন ‘মৃত্যুপুরী’: সন্ত্রাস ও মাদক নির্মূলে যৌথ অভিযানের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন টেকনাফে ৭.৬২ ক্যালিবার অস্ত্রসহ তিন ডাকাত আটক ৭ ইউনিয়ন নিয়ে নতুন ‘মাতামুহুরী’ উপজেলা গঠনের প্রস্তাব: প্রাক নিকার সভায় অন্তর্ভুক্ত প্রতারণার ফাঁদ ভাঙুন, মানব পাচার রুখুন সিএনজি তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৩ লবণ মাঠে দূর্বৃত্তের তাণ্ডব,২ লাখ টাকার ক্ষয়ক্ষতি জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ

রামুতে চাঞ্চল্যকর আব্দুল গফুর হত্যা মামলার তদন্তে ধীরগতি: আসামিরা ধরাছোঁয়ার বাইরে…

” আমার বাবাকে তারা নৃশংসভাবে হত্যা করে বৈদ্যুতিক শকে মৃত্যুর নাটক সাজানোর চেষ্টা করেছিল। আজ দীর্ঘ ৪ মাস অতিবাহিত হলে-ও আমার বাবার হত্যার বিচার পাইনি আমরা।” কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন আব্দুল গফুরের ছেলে মোঃ আতিক উল্লাহ।

২০২৪ সালের ২ নভেম্বর রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তুলাতলীর হামিদ হোসেনের বসতবাড়ির পেছনের আঙ্গিনায় আব্দুল গফুরের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই বছরের ৫ নভেম্বর নিহতের ছেলে আতিক উল্লাহ বাদী হয়ে রামু থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় আসামী করা হয় একই এলাকার হামিদ হোসেন,হাবিবুর রহমান, রশিদ আহমদ, খতিজা বেগম ও গোলতাজ বেগমকে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘ ৪ মাস অতিবাহিত হলে-ও মামলার তদন্ত ধীরগতির কারণে আসামিরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে৷ এতে বিচার পাওয়া নিয়ে তাঁরা সংশয়ে রয়েছে।

যদিও রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী’র দাবি, মামলার আসামীরা পলাতক আছে। তাদের অবস্থান সনাক্ত করার চেষ্টা চলছে। আসামিদের গ্রেফতারের লক্ষ্যে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে। দ্রুত জড়িত আসামীদের গ্রেফতার করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের

রামুতে চাঞ্চল্যকর আব্দুল গফুর হত্যা মামলার তদন্তে ধীরগতি: আসামিরা ধরাছোঁয়ার বাইরে…

আপডেট সময় : ০৩:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫