ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার-৩ আসনের জনগনকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানিয়েছেন লুৎফর রহমান কাজল গ্যাসের জন্যে দাঁড়িয়ে থাকা গাড়ীর উপর তুলে দিলো মারছা বাস,নিহত খুরুশকুলের মুজিব সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলায় এনসিপির আইনজীবীনেতা নাজমুস সাকিবকে অব্যাহতি গর্জনিয়ার হত্যাচেষ্টা মামলার পলাতক আসামী আব্বাস গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা চলছে — সালাহউদ্দিন আহমদ র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ আজ পবিত্র শবে বরাত: পুণ্যময় রজনীর আহ্বান প্রার্থী ও দলের পক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা— কোস্ট গার্ডের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ মহেশখালীতে কোস্টগার্ডের হাতে আটক ৩ ব্যক্তিকে নিরপরাধ বলছে পরিবার, তদন্তের দাবি মহেশখালীতে ধানের শীষের ভোট প্রার্থনায় উপজেলা শ্রমিক দলের ডোর টু ডোর ক্যাম্পেইন ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটির পাশে ভবন নির্মাণ:বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু জামায়াত আমিরের ঘোষণা: ক্ষমতায় গেলে মন্ত্রী হবেন হামিদুর রহমান আযাদ! “আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আমাদের ভোট দিন” — শাহাজাহান চৌধুরী ​‘রাজার ছেলে রাজা হোক—এই মতবাদে আমরা বিশ্বাসী নই’: ডা. শফিকুর রহমান

গ্যাসের জন্যে দাঁড়িয়ে থাকা গাড়ীর উপর তুলে দিলো মারছা বাস,নিহত খুরুশকুলের মুজিব

  • রাহুল মহাজন:
  • আপডেট সময় : ০৬:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 314

গ্যাসের জন্যে লাইনে দাঁড়িয়ে থাকা গাড়ীর উপর তুলে দিলো মারছা পরিবহনের একটি বাস। ঘটনাস্থলে প্রাণ হারায় একজন। আহত হয়েছে ৪ জন।

সোমবার দিবাগত রাত ১ টার সময় কক্সবাজার সদর উপজেলা পরিষদের সামনে আশরাফ আলী পেট্রোল পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতে মোহাম্মদ মুজিব (৩৮) একজন নোহা চালক।সে খুরুশকুল ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে আসা বেপরোয়া গতির একটি মারছা বাসের ধাক্কায় সদর উপজেলা গেইটে আশরাফ আলী পেট্রোল পাম্পে গ্যাসের জন্যে লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ী দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক্স নোহা চালক মোহাম্মদ মুজিব নিহত হন।

এ ঘটনায় গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

নিহতের ছোট ভাই একরাম জানান, মোহাম্মদ মুজিব দৈনন্দিন কাজ শেষে গ্যাস নেওয়ার জন্য গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির বাসটি এসে ধাক্কা দেয়।সে এক্স নোহার চালক ছিলেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কারচালক আহত শাহেদ বলেন, উপজেলা গেইট এলাকায় গাড়িগুলো সারিবদ্ধভাবে রেখে গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম। চট্টগ্রাম থেকে আসা বাসটি আমাদের ওপর তুলে দেয়। যে ব্যক্তি মারা গেছেন, তিনি আমার পেছনে ছিলেন।

ঘটনার পর মারছা বাসটি টার্মিনাল এলাকায় রেখে ড্রাইভার পালিয়ে যায়। পুলিশ বাসটি ও ক্ষতিগ্রস্ত গাড়িগুলো জব্দ করেছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, মারছা বাসের চালকের নাম কফিল, তিনি চকরিয়া উপজেলার বাসিন্দা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার-৩ আসনের জনগনকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানিয়েছেন লুৎফর রহমান কাজল

This will close in 6 seconds

গ্যাসের জন্যে দাঁড়িয়ে থাকা গাড়ীর উপর তুলে দিলো মারছা বাস,নিহত খুরুশকুলের মুজিব

আপডেট সময় : ০৬:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬