ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​কক্সবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক তারেক ​দোহাজারীতে যৌথ বাহিনীর অভিযান: ৩৪৫ রোহিঙ্গা আটক রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে : সেনাসদর বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না-কুতুবদিয়ায় নাহিদ ইসলাম বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার চট্টগ্রাম বন্দরের সামনে উপদেষ্টার গাড়ি আটকে আন্দোলনকারীদের বিক্ষোভ বিএনপির প্রচারণায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার দাবি কাজলের নির্বাচনের সংবাদ সংগ্রহে যেসব সতর্কতা জরুরি সেন্টমার্টিনে সি-অ্যাম্বুলেন্স ও সি-ট্রাক দিব – নুর আহমদ আনোয়ারী ফুটবল বিশ্বের দুই তারার জন্মদিন আজ (৫ ফেব্রুয়ারি) কোটবাজারে সালাহউদ্দিন আহমেদ-বড় ভাই শাহজাহান চৌধুরী ‘আরো বেশি মর্যাদাবান হবেন” মহাসড়কের জনস্রোতে ভোগান্তি ছাপিয়ে ভোটের উচ্ছ্বাস! রামুতে খামার বাড়িতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু! ডিজিএফআই কর্মকর্তা ও মুহিবুল্লা হত্যায় জড়িত ছিলো আরসা কমান্ডার লালু: অস্ত্রসহ গ্রেফতার

​কক্সবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক তারেক

কক্সবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক রেজাউল করিম মোহাম্মদ তারেক। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন।

বিসিএস শিক্ষা ক্যাডারের ১৮ তম ব্যাচের কর্মকর্তা অধ্যাপক রেজাউল করিম মোহাম্মদ তারেক এর আগে কক্সবাজার সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৯৯ সালে চট্টগ্রাম সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এছাড়া প্রফেসর তারেক সরকারি সিটি কলেজ চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিনের শিক্ষকতা, গবেষণা এবং একাডেমিক কর্মকাণ্ডে তাঁর সুনাম রয়েছে।

তিনি চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল আলমের বড় ছেলে। তাঁর দুই ভাইয়ের মধ্যে ইখতিয়ার উদ্দিন মো. বায়জিদ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর‑কক্সবাজারে উচ্চপদে কর্মরত এবং অপর ভাই মহিউদ্দিন মুহাম্মদ আরঙ্গজেব লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
অধ্যাপক রেজাউল করিম তারেক নিষ্ঠা এবং দূরদর্শী নেতৃত্বে কক্সবাজার সরকারি মহিলা কলেজকে ভবিষ্যতে আরও উন্নত ও অগ্রসরমুখী করে তুলবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​কক্সবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক তারেক

This will close in 6 seconds

​কক্সবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক তারেক

আপডেট সময় : ০৬:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬