ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে বস্তাভর্তি ৫ লাখ ইয়াবা জব্দ জনসভার গাড়িতে উঠে প্রতিবন্ধী যুবক নিখোঁজ চকরিয়ার বদরখালী থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী ঈদগাঁওর নাপিতখালীর জাফর আলম হত্যা, ৪ আসামির যাবজ্জীবন কুতুবদিয়ায় ট্রলার ডুবি: জেলে নিহত, নিখোঁজ ১ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে শতভাগ প্রস্তুত র‌্যাব-পুলিশ-বিজিবি ও সেনাবাহিনী বদরখালীর শাহজাহান ও ফোরকান যৌথবাহিনীর হাতে আটক ভোটকেন্দ্রে মোবাইল ফোন প্রবেশে নিষেধাজ্ঞা ইন্টারনেট ব্যাংকিং বন্ধ থাকছে ৪ দিন আমরা প্রস্তুতি নিচ্ছি ব্যালট যুদ্ধের, তারা নিচ্ছে বুলেট যুদ্ধের: কোটবাজারে ডাকসু জিএস ফরহাদ হুজাইফার শেষ বিদায়ে রেখে গেল প্রশ্ন, কবে নিরাপদ হবে সীমান্ত? কুতুবদিয়ায় আগুনে পুড়েছে ৩ বসতবাড়ি : ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি পারিবারিক কলহের জের : রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বাসা ভাড়া :১৩ বাংলাদেশীকে অর্থদন্ড ও কারাদন্ড ‘ভোটকেন্দ্র পাহারা দেবেন, ফলাফল নিয়ে ঘরে যাবেন’: পেকুয়ায় সালাহউদ্দিন আহমদ

ঈদগাঁওর নাপিতখালীর জাফর আলম হত্যা, ৪ আসামির যাবজ্জীবন

ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বাঁশকাটা এলাকার জাফর আলম হত্যাকাণ্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (০৯ ফেব্রুয়ারী) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো: নজরুল ইসলাম এ রায় দেন।

একই মামলায় মনজুরুল ইসলাম (৪৪)কে বেকসুর খালাস ও ফরিদুল হক সোনা মিয়া (৪১)কে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও দেড় বছরের সাজা প্রদান করে আদালত।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, একই এলাকার মৃত এজহার মিয়ার পুত্র নুরুল ইসলাম (৮০), আলী হোসেনের পুত্র সিরাজুল ইসলাম (৪৫), সেলিম উল্লাহ (৪৮) ও নুরুল ইসলামের পুত্র আশরাফুজ্জামান (৪৫)।

এ মামলার ৫ নম্বর আসামি আব্দুল জলিল ও ১০ নম্বর আসামি আলী হোসেন মৃত্যুবরণ করেন।

২০১০ সালের ২৬ ডিসেম্বর ঈদগাঁওয়ের ইসলামপুর ইউনিয়নের নাপিতখালীর বাঁশকাটা এলাকার গোল্ডেন ফার্মের পূর্বপাশে জাফর আলমের জমি দখলে যায় আসামিরা। এসময় জাফর আলম বাধা দিলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে জাফরকে জখম করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে জাফর আলম।

এঘটনায় জাফর আলমের ছেলে আব্দুল মজিদ বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে।

মামলার দীর্ঘ কার্যক্রম শেষে আদালত সোমবার এ রায় প্রদান করে।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুর রশীদ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

ঈদগাঁওর নাপিতখালীর জাফর আলম হত্যা, ৪ আসামির যাবজ্জীবন

আপডেট সময় : ০২:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬