ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়া-পেকুয়া : অভিজ্ঞের সাথে নতুনের লড়াই কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক ১ বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকার বেশি নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মেনে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার দুই প্রার্থীর পক্ষ নেওয়া চার ‘আলোচিত’ নামে তোলপাড় ভোটের সমীকরণ! ​নির্বাচনী নিরাপত্তায় ঈদগাঁওতে যৌথ টহল নির্বাচন ঘিরে কক্সবাজারে সেনাবাহিনীর শক্ত অবস্থান-নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান নির্বাচন ঘিরে কক্সবাজারে ‘জেলা সেন্ট্রাল কমান্ড সেন্টার’ পোস্টাল ভোট সম্পন্ন: কক্সবাজার–৩ এ সবচেয়ে বেশি ভোটগ্রহণ ঝিলংজায় অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত নির্বাচনে যেকোনও অস্ত্রই থ্রেট: আইজিপি ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুই ঘণ্টা পরপর ভোটের হার জানাবে ইসি ভোট দেবেন যেভাবে, যেসব তথ্য জানতে হবে সরকারের সবুজ সংকেত, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান শেষ রাতে ওস্তাদের মার, নাকি ‘পাল্লা’ ভারী হচ্ছে এবার?

পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে অন্তত একজন নিহত ও আরও কয়েজন আহত হয়েছেন। এছাড়া ভূমিকম্পে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঝারি মাত্রার এই ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের প্রতিবেশী তিন দেশ চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ২১ মিনিটের দিকে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় কাশ্মিরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে কেন্দ্রস্থল ছিল উত্তর-পশ্চিম কাশ্মির।

যদিও পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) বলেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮ এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। গিলগিট-বালতিস্তান অঞ্চলের তথ্যমন্ত্রী গুলাম আব্বাস বলেছেন, ভূমিকম্পের সময় পাহাড় থেকে সড়কে পাথর ধসে পড়ে অন্তত একজন নিহত হয়েছেন।

ভিক্ষা করে কোটিপতি মাঙ্গিলাল, আছে বহুতল ৩ বাড়ি-মারুতি সুজুকি গাড়ি
তিনি বলেন, পাহাড়ি ওই অঞ্চলের বিভিন্ন স্থানে বহু কাঁচা ঘর ধসে পড়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূমিধসে কয়েকটি সড়ক ও চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকারিভাবে ভারী যন্ত্রপাতি মোতায়েন করে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যম বলেছে, রাজধানী ইসলামাবাদসহ পেশাওয়ার, সোয়াত, মার্দান এবং গিলগিট-বালতিস্তানের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। এতে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

এদিকে, পাকিস্তানে আঘাত হানা এই ভূমিকম্প প্রতিবেশী চীন, তাজিকিস্তান ও আফগানিস্তানেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস। তবে এসব দেশে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।

সূত্র: সিনহুয়া, ইউএসজিএস।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়া-পেকুয়া : অভিজ্ঞের সাথে নতুনের লড়াই

This will close in 6 seconds

পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও

আপডেট সময় : ০৯:২৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬