ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন? কোনো অবস্থাতেই নির্বাচনের মাঠ ছাড়বে না জামায়াত গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে সম্মুখ সারির ৬জুলাই যোদ্ধার ছাত্রদলে যোগদান ​কক্সবাজার-৩ আসনে জগদীশ বড়ুয়ার সমর্থন প্রত্যাহার করলো লেবার পার্টি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী কেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার ৪ টি আসনে কেন্দ্র ৫৯৮,কক্ষ ৩,৬৮৯, পোলিং প্রিসাইডিং ১২,২৫১,আইনশৃঙ্খলা সদস্য ১৩,৪৯৯ চকরিয়া-পেকুয়া : অভিজ্ঞের সাথে নতুনের লড়াই কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক ১ বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকার বেশি নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মেনে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার দুই প্রার্থীর পক্ষ নেওয়া চার ‘আলোচিত’ নামে তোলপাড় ভোটের সমীকরণ!

চুপ প্রশাসন, নিষেধাজ্ঞা না মেনে আতশবাজি ফুটল সৈকতে

রাত ১২ টা ০১ মিনিট, ক্যালেন্ডারে এলো নতুন বছর ২০২৬। বৃহস্পতিবার (১ জানুয়ারি) তীব্র শীতের মাঝে কক্সবাজার সৈকতে হাজির হয়ে বর্ষবরণ করলেন লাখো পর্যটক। প্রায় আধঘন্টা ধরে আকাশে রঙ ছড়াতে থাকল আতশবাজি, উড়ল হাজারো ফানুস।

একদিন আগেই বর্ষবরণ’কে কেন্দ্র করে আতশবাজি – ফানুস উড়ানোতে নিষেধাজ্ঞা সহ ৭টি বিধিনিষেধ জারি করেছিলো জেলা পুলিশ।
কিন্তু বাস্তব চিত্র একেবারেই উলটো, আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্যের উপস্থিতিতেই চলেছে আতশবাজি-ফানুস উৎসব।

বর্ষবরণের মুহুর্তে নেচে গেয়ে হৈ-হুল্লোড় করতে দেখা গেছে পর্যটকদের। প্রিয়জন, বন্ধু-বান্ধবদের নিয়ে আগত সবাই উপভোগ করেছেন সেইক্ষণ। নরসিংদী থেকে বেড়াতে আসা তাসনিম অধরা বলেন, ‘ নতুন বছর সবার শুভ হোক সেই কামনা করি। পুরনো বছরে ভালো-খারাপ অনেক স্মৃতি জমেছে, সব ভুলে কক্সবাজারে ২৬ সালকে বরণ করতে পেরে আনন্দিত।’

নিষেধাজ্ঞার পরও ফানুস কেন উড়াচ্ছেন? এমন প্রশ্নের জবাবে এক পর্যটক উলটো প্রশ্ন রেখে বলেন, ‘ সবাই উড়াচ্ছে ফানুস, আতশবাজি ফোটানো হচ্ছে। দেখতেই তো পাচ্ছেন! আমরা উড়ালে কিইবা এমন সমস্যা হবে?’

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে তারকামানের হোটেলগুলোতে ইনডোর-কনসার্ট সহ অনেক আয়োজন স্থগিত করা হয়েছে।

স্থানীয় সংগীত শিল্পী আব্দুল্লাহ হিরো নিজের ফেসবুকে লিখেছেন, ‘সারা দেশে ওপেন কনসার্ট বন্ধ,আতশ বাজি ফোটানো বন্ধ ঘোষণার পরেও দেখলাম ঠিকই গান আর আতশ বাজির আওয়াজে থাকতে পারছিনা। তাহলে আজকে আমাদের মিউজিশিয়ানদের লাইভ কনসার্ট, ইভেন্ট বন্ধ করে লাভটা কি হলো? আমার নিজের দুইটা শো বাতিল হলো,অনেক বড় বড় ইভেন্ট এর শো বাতিল। ‘

তিনি আরো উল্লেখ করেন, ‘সবাই নেত্রীর শোক দিনকে সমর্থন দিয়ে সব কনসার্ট বাতিল করে দিলো। এখন যা হচ্ছে সেটা কি তাহলে? এখনো গানের সাউন্ড চলছে সবখানে। তাহলে ধরে নিবো সব কি আমাদের বেলায় হারাম? যাত্রার গান হালাল???’

বিকেল থেকে পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল দেখা গেছে। কিন্তু রাতে নিষেধাজ্ঞার পরও কেন আতশবাজি ফোটানো বা ফানুস উড়ানো বন্ধ হলো না? এমন প্রশ্নের উত্তর চেয়ে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

This will close in 6 seconds

চুপ প্রশাসন, নিষেধাজ্ঞা না মেনে আতশবাজি ফুটল সৈকতে

আপডেট সময় : ০১:৪৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬