ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে জ্বালানি তেলের মজুদ রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা উত্তরণ এলাকা থেকে স্কুলছাত্রীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ.. হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ আবার আলোচনায় গণভোট, কী হতে চলেছে? সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করলেন রুমিন ফারহানা ইরান যুদ্ধ দিয়ে ‘শেষ জামানা’য় ঢুকে গেছে বিশ্ব নববর্ষ উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত এমপি আলমগীর ফরিদের নির্দেশে বর্ষার আগেই শুরু হবে কুতুবদিয়ার বেড়িবাঁধের নির্মান কাজ-পাউবোর নির্বাহী প্রকৌশলী নাইক্ষ্যংছড়ি থেকে গর্জনিয়ার কৃষককে অপহরণ : পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা কক্সবাজারে হাম রোগ: বাড়ছে আক্রান্তের সংখ্যা,ভর্তি ৩৫ শিশু দ্রুত বিচার আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারে অস্বীকৃতি-প্রবাসীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা

টেকনাফে কাফনের কাপড় পরে আব্দুল্লাহ’র অনুসারীদের মশাল মিছিল, সড়ক অবরোধ

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৯:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • 622

টেকনাফে দলীয় মনোনয়ন বঞ্চিত কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর সমর্থকের বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় কাফনের কাপড় পরিধান করে মশাল মিছিল ও সড়ক অবরোধ করে ।

টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলকারীরা কাফনের কাপড় পরে আব্দুল্লাহর পক্ষে স্লোগান দিয়ে টেকনাফ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ঝর্ণা চত্বরে এসে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এতে শহরের গুরুত্বপূর্ণ এই মোড়ে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ চলাকালে সমর্থকেরা দলীয় সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, “দীর্ঘদিনের পরীক্ষিত নেতা এবং দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী মোহাম্মদ আব্দুল্লাহকে অন্যায়ভাবে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।”

​আব্দুল্লাহর সমর্থকেরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে মোহাম্মদ আব্দুল্লাহকে মনোনয়ন দেওয়ার দাবি জানান । অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

ট্যাগ :

টেকনাফে কাফনের কাপড় পরে আব্দুল্লাহ’র অনুসারীদের মশাল মিছিল, সড়ক অবরোধ

আপডেট সময় : ০৯:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫