ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

সাংবাদিক উচ্ছ্বাস বড়ুয়াকে হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে নৃশংস হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকে হামলার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, গেল ১৩ এপ্রিল ভোর আনুমানিক ৫টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব মেরংলোয়া গ্রামে কালু বড়ুয়া নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়।

পরে এ ঘটনার সংবাদ সংগ্রহে গেলে দৈনিক আজকের কক্সবাজার বার্তা ও প্যানোয়া নিউজের রামু প্রতিনিধি সাংবাদিক উচ্ছ্বাস বড়ুয়াকে হামলা করা হয়। পরে এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক উচ্ছ্বাস বড়ুয়া বাদী হয়ে গেল ১৮ এপ্রিল রামু থানায় দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে রামু থানার সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ সোমবার সন্ধ্যা ৭টার দিকে চেরাংঘাটা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি প্রান্ত বড়ুয়া ওরফে ডংগ্লসকে আটক করে। তিনি পূর্ব মেরংলোয়া বড়ুয়া পাড়ার হসৌধন বড়ুয়ার ছেলে।

মামলার বাদী সাংবাদিক উচ্ছ্বাস বড়ুয়া জানান, ঘটনার দিন তিনি সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় পড়ে থাকা লাশ দেখতে পান এবং বিষয়টি রামু থানাকে অবহিত করেন। একই সঙ্গে তিনি ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ধারণ করছিলেন। ওই সময় আসামি পক্ষের লোকজন প্রান্ত বড়ুয়া (ডংগ্লস) ও বাদল বড়ুয়া (বাদু) লাশ নিয়ে আপত্তিকর মন্তব্য করলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। একপর্যায়ে ভিডিও ধারণ করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে ফুটেজ মুছে ফেলতে বাধ্য করে। পরে স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা আসামিপক্ষের লোকজন ছিল।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক উচ্ছ্বাস বড়ুয়াকে হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬