ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন

  • আনিস নাঈম:
  • আপডেট সময় : ০৮:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 327

রামুর বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোজ স্কুলছাত্র মো. শাহীনের (১৫) মরদেহ উদ্ধারের পর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার জুহুরের নামাজের পর সিকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বুধবার বিকেলে বন্ধুদের সাথে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় কিশোর শাহীন।

ঘটনার পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুজির পরেও উদ্ধার করতে সক্ষম হয়নি। নিখোঁজের প্রায় ১৫ ঘন্টা পর আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল।

উদ্ধারের পর মরদেহ বাড়িতে আনলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।  মরদেহ দেখতে বাড়ি আঙ্গিনায় তাঁর সহপাঠী ও স্বজনদের ভিড় জমে।

মৃত শাহীন উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকার প্রবাসী নুরুল আমিনের ছেলে। সে মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় যুবক রাসেল জানান, বুধবার বিকালে সিকদারপাড়া এলাকার বাদামতলী মাঠে কয়েকজন বন্ধুর সঙ্গে ফুটবল খেলছিল শাহীন। খেলা শেষে শাহীনসহ তিন বন্ধু পাশের বাঁকখালী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা নদীতে নেমে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও শাহীনের সন্ধান পাননি।

মনসুর আলী আইডিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম বলেন, “ছাত্র হিসেবে সে অত্যন্ত ভালো ছিলো। তাঁর অকাল মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।”

রামু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আব্দুল কাদের চৌধুরী জানিয়েছেন, প্রথমে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। তবে টিমে ডুবুরি না থাকায় চট্টগ্রাম থেকে একটি ডুবুরি দলকে আনা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন

আপডেট সময় : ০৮:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬