ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিমছড়ির বেস্ট ওয়েস্টার্ন প্লাস ও সাম্পান ক্যাফেতে অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুগন্ধা পয়েন্টে অভিযান: মোবাইল কোর্টে ১৩ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ পেকুয়ায় সৌদি ভিসার প্রলোভনে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মা-ছেলের বিরুদ্ধে জিডি পুজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার- দুর্গাপূজা উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবার ডুবন্ত কনটেইনারে ইয়াবা পাচার, আটক ৩ : উদ্ধার ২ লাখ ২০ হাজার ইয়াবা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য -সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে- ড.মোহাম্মদ ছরওয়ার আলম কলিম উল্লাহ শিকদারের ইন্তেকালে এমপি লুৎফুর রহমান কাজলের শোক রামুতে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রামুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ড. মোকতার আহমেদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিযুক্ত নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

হিমছড়ির বেস্ট ওয়েস্টার্ন প্লাস ও সাম্পান ক্যাফেতে অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

হিমছড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বাসি খাবার সংরক্ষণের দায়ে দুটি রেস্তোরাঁকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান চলাকালে রামুর হিমছড়ি এলাকার ‘সাম্পান ক্যাফে’ রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা এবং ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস’ রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি থেকে জরিমানার এই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

​তদন্তকালে সাম্পান ক্যাফে রেস্তোরাঁর ফ্রিজে অনিয়ম করে রাখা লেবেলবিহীন খাদ্যপণ্য, পচা-বাসি খাবার এবং অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণের সুস্পষ্ট প্রমাণ মেলে। অন্যদিকে, বেস্ট ওয়েস্টার্ন প্লাস রেস্তোরাঁয় সরকারি অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধ ধরা পড়ে।

​জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান নাঈম সরাসরি উপস্থিত থেকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।

​তিনি জানান, দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিরাপদ খাদ্য নিশ্চিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। জনস্বাস্থ্য সুরক্ষার এই ধারাবাহিকতায় পুরো কক্সবাজার জেলা জুড়েই এমন তদারকি জোরদার করা হয়েছে। ভবিষ্যতে খাদ্য ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি ও শৃঙ্খলা ফেরাতে এমন আকস্মিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হিমছড়ির বেস্ট ওয়েস্টার্ন প্লাস ও সাম্পান ক্যাফেতে অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

হিমছড়ির বেস্ট ওয়েস্টার্ন প্লাস ও সাম্পান ক্যাফেতে অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:০০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬