ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ উখিয়ায় পাহাড়ের পাদদেশ থেকে বু/লে/টপ্রুফ ভেস্ট ও অ/স্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সেনা সদস্য তিতাস শেখ হ/ত্যার বিচারের দাবিতে টেকনাফে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা লোহাগাড়ায় সার ডিলার নিয়োগে অভিযোগ, জেলা প্রশাসকের তদন্তের নির্দেশ পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজিজনগরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি পাহাড়সম অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমির রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলের মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ আজ জেলহত্যা দিবস

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি

  • তৌফিক লিপু:
  • আপডেট সময় : ১১:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • 127

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং নিরাপদ প্রত্যাবাসনের পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। তাদের সাথে ছিলেন কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যদের প্রতিনিধিদলটি বৃহস্পতিবার সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে কথা বলেন রোহিঙ্গাদের সাথে। এ সময় রোহিঙ্গাদের মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়গুলো গুরুত্ব পায়।

পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজার শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে দেশী বিদেশী এনজিও এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে সংসদীয় কমিটি। মতবিনিময় শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী। তিনি বলেন,
এমন একটি প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, যেখানে রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা, নাগরিক অধিকার এবং স্থায়ীভাবে নিজ দেশে বসবাসের নিশ্চয়তা থাকবে।

মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের প্রত্যাবসন শুরু হয়েছে, বাংলাদেশ থেকে প্রত্যাবাসন পক্রিয়া কখন থেকে শুরু হবে এমন প্রশ্নের জবাবে সংসদীয় কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশ থেকে কতজন রোহিঙ্গা মিয়ানমারের ফেরত যাবে সেই বিষয়েও আলোচনা হয়েছিল প্রধানমন্ত্রীর ওই সফরে।

আলোচনা আর কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে কেটে গেলো অনেক বছর। এখনও মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরি হয়নি বলে দাবি রোহিঙ্গাদের। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান কতটা সম্ভব, সেটিও এখন বড় প্রশ্ন বলে দাবি বিশ্লেষকদের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি

আপডেট সময় : ১১:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬