ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের দুই বাসা থেকে উদ্ধার ৩ স্কুলছাত্রী বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান পেশকার পাড়ার মৎস্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আর নেই, বাদ আছর জানাজা আজ বিশ্ব হাত ধোয়া দিবস

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে কক্সবাজার জেলার পূজামণ্ডপগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এসআরবি-১৫। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা এড়াতে টহল, গোয়েন্দা নজরদারি এবং অনলাইন মনিটরিং বাড়ানো হয়েছে বলে এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার এসআরবির ১৫ এর অধিনায়ক কক্সবাজার শহরের পুজামন্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনকালে এসব কথা কথা জানান।

​এ বছর কক্সবাজার জেলায় ৩২৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোকে বিশেষ নজরদারিতে রেখে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি মোবাইল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

​নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রতিনিয়ত টহল, মোটরসাইকেল পেট্রোল এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মাঠে নিয়োজিত থাকবেন। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স। পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং বা হয়রানি প্রতিরোধে নেওয়া হয়েছে জোরদার ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব ছড়ানো রোধে কাজ করছে অনলাইন মনিটরিং সেল।

​এসআরবি-১৫ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার তথ্য বা আশঙ্কা পাওয়া যায়নি। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সমন্বয় রেখে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদরে স্থাপন করা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। কোনো স্থানে সন্দেহজনক বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তা দ্রুত ব্যাটালিয়নকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

​

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫

আপডেট সময় : ০৮:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬