ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রামুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ড. মোকতার আহমেদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিযুক্ত নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার সীমান্তবর্তী ২ হাজার ৭২৭ পূজামণ্ডপে নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য রিয়াদে হামলার পর ৬১টি ফ্লাইট স্থগিত, বিপাকে ৮ হাজার যাত্রী প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে

রামুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রাঙ্গন থেকে একটি র‍্যালী বের হয় মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে হিমছড়ি মিলনায়তনে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

রামু উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিশেষ করে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়, পাহাড়ধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগণকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা অনুসরণ, নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান, স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এক্ষেত্রে দুর্যোগঝুঁকিপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) স্বরুপ মহুরি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশান্ত দেব নাথ শুভ, উপজেলা প্রকৌশলী এলজিইডি ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন কবির, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু।

এছাড়া ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রামুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় : ০৩:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬