ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান কক্সবাজার এলাকায় এমন এক রাজনীতির জন্ম দিয়েছেন সেই রাজনীতির মুলে ছিল মানুষ আর মানুষের জন্য ভালোবাসা। তিনি রাজনীতির করেছেন মানুষের জন্য। মানুষ সেই ভালোবাসায় মুগ্ধ ছিলেন।

তিনি বলেন, আমরা খালেকুজ্জামানের দেখানো সেই রাজনীতির অনুসরণ করবো। দখলের রাজনীতি, দুর্নীতি আমাদের স্পর্শ করতে পারবে না।

তিনি সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও সাড়াজাগানো পার্লামেন্টারিয়ান এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের ২৫তম শাহাদাত বার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, খালেকুজ্জামানদের মতো রাজনীতিক খুব অল্পই জন্মায়। তাঁরা আসেন, জয় করেন আর মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে আবার স্রষ্টার কাছে ফিরে যান।

তাদের ভাষায়, খালেকুজ্জামানের অনেক না বলা কথা ছিল, সে সব কথা আর বলতে পারেননি তিনি। তিনি বেঁচে থাকলে হয়তো আরেকজন মন্ত্রী পেতো কক্সবাজারের মানুষ।

প্রবীণ বিএনপি নেতা শাহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ের জামান ভিলায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকতারুল আলম চৌধুরী, সাবেক যুবনেতা হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান, শওকত আলম শওকত।

এতে সম্মানিত অতিথি ছিলেন আমিনুল হক চেয়ারম্যান, শহিদুল্লাহ চেয়ারম্যান, মোহাম্মদ আলম চেয়ারম্যান ও এডভোকেট এস্তাফিজুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন মোক্তার আহমদ, জানে আলম, এডভোকেট নুরুল হুদা ইমন, নুরুল আমিন, রহমত উল্লাহ, নুরুল আলম, সৈয়দদুল করিম, সেলিম উল্লাহ সেলিম, ডাঃ মোহাম্মদ ইদ্রিস, নুরুল কবির জীবন, ভাঃ মোহাম্মদ আবদুল্লাহ, রোকনুজ্জামান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু বক্কর সিদ্দিক।

এদিকে দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছিল। কর্মসূচির মধ্যে ছিল মসজিদে মসজিদে কুরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের কবর জিয়ারত।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক

খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান

আপডেট সময় : ১১:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬