ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত

সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে চোর, ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

​গ্রেফতারকৃতদের মধ্যে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে ৩ জন, সন্ত্রাস বিরোধী আইনে ১ জন, মাদক সেবনের অভিযোগে ২ জন, ধর্তব্য অপরাধে ৩ জন এবং ওয়ারেন্টমূলে ৬ জন আসামী রয়েছেন।

​পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকা থেকে আটক চুরি ও ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত ৩ আসামির একজন সাগরিকার কাছ থেকে ১২০ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে। অন্য আসামিরা হলেন তুহিন ও মেজবাহ উদ্দিন।

​এছাড়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়েছেন চৌফলদণ্ডী ইউনিয়নের আবুল কাশেম। মাদক সেবনের অপরাধে খুরুশকুল এলাকা থেকে আফছার ও বেলাল মিয়াকে গ্রেফতার করা হয়। ধর্তব্য অপরাধে গ্রেফতার ৩ জন হলেন মোঃ তুষার ইমরান, আব্দুল হামিদ এবং মোহাম্মদ জলিল তালুকদার।

​অন্যদিকে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৬ আসামী হলেন মোহাম্মদ শফিক, নুর আনা, মোঃ রায়হান ওরফে ডাকু রায়হান, মোহাম্মদ ছৈয়দ, মোঃ জাহেদ হোসেন এবং আবুল কাশেম।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ​ আলী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫

আপডেট সময় : ০৮:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬