কুতুবদিয়ায় বজ্রপাতে আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেইজ্জার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম ওই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধূরুং বাজারে ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বজ্রপাতের সময় তিনি বাইরে ছিলেন। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কুতুবদিয়া থানার উপপরিদর্শক মো: ইয়াছিন আরাফাত ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের মৃত্যুর খবর শুনে ঘটনা স্থল পরিদর্শনের কথা বলেন তিনি । পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক: 
























