ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান

কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস

কক্সবাজারে বিভিন্ন মামলায় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে মাদক ধ্বংস কমিটি। ধ্বংস করা মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ৯৯ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ২টা থেকে বিকেল ৫টা ৫৫ মিনিট পর্যন্ত কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটির উদ্যোগে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর ৪৬টি বিভিন্ন মামলায় জব্দ করা আলামতের মধ্যে ছিল ১১ লাখ ৪২ হাজার ৫৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ১২ কেজি ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ২৬৫ ইউনিট বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. গিয়াস উদ্দিনের উপস্থিতিতে বিধি অনুযায়ী এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা জানায়, বিভিন্ন মামলায় জব্দ করা আলামত আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের পর মাদক ধ্বংস কমিটির মাধ্যমে বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস

আপডেট সময় : ০৬:২৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬