ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান: মহেশখালীতে শহীদ তানভীরের কবরে শ্রদ্ধা নিবেদন পেকুয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড মেরিন ড্রাইভে ২ দফা পাহাড়ধস উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু কলাতলীতে পাহাড় ধসে ৫ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত : আহত ৩ মেরিন ড্রাইভে মিনিট্রাক উল্টে আহত ৮ জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভায় এমপি স্বপ্না- গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন গণতন্ত্র চর্চা হচ্ছে টেকনাফে র‍্যাবের অভিযান: অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের দুই বছর: শহীদ ওয়াসিমের কবরে প্রশাসনের শ্রদ্ধা বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না: প্রধানমন্ত্রী ১৯৭১’র মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের আর ২৪’র গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতা রক্ষার: প্রধানমন্ত্রী শহীদদের আকাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবে রূপ পায়নি : নাহিদ ইসলাম জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস

অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল উদ্ধার

রামু থানার অপহরণ ও চুরির মামলার প্রধান আসামি মোঃ আরিফ উল্লাহকে (২৬) ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেখানো মতে নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, একটি অপহরণ মামলার প্রধান আসামি আরিফ উল্লাহকে মঙ্গলবার রাতে ঢাকার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অপহরণ ও ৩২ লাখ টাকা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন নিউমুরিং এলাকা থেকে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রামু থানার পুলিশ আরও জানায়, চুরি হওয়া বাকি টাকা তার ভাই মোঃ নাসিরের কাছে রয়েছে বলে আসামি স্বীকার করেছে। নাসির চট্টগ্রাম ইপিজেড এলাকায় একটি মোবাইল ফোনের দোকান পরিচালনা করেন। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

এদিকে, ভুক্তভোগী গত ২৬ এপ্রিল অপহরণের শিকার হওয়ার বিষয়টি আদালতে জবানবন্দি দিয়ে স্বীকার করেছেন।

গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ। তিনি বলেন, মামলার অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান: মহেশখালীতে শহীদ তানভীরের কবরে শ্রদ্ধা নিবেদন

অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল উদ্ধার

আপডেট সময় : ০৫:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬