ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বহাল থাকছে! রামুতে বৃদ্ধকে জবাই করে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩ জব্বারের বলীখেলার ১১৭তম আসর বসছে শনিবার- লালদীঘিতে জমবে বৈশাখী মেলা সহকারী বন সংরক্ষক শাহীনুর ইসলামের বিবৃতি রামুতে সড়ক সংস্কারে ঠিকাদার-এলজিইডি কর্তার অনিয়ম, কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে কার্পেটিং রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন  মেরিন ড্রাইভ সংলগ্ন বনভূমিতে নতুন করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ উখিয়ায় পরিবেশ ও বন অপরাধ দমনে প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ টেকনাফের জেলেপল্লীতে অগ্নিদুর্গতদের পাশে দাঁড়ালেন শাহজাহান চৌধুরী হ্নীলায় সহায়তা প্রদানকালে জেলা জামায়াত আমীর আনোয়ারী -অবিলম্বে নাফ নদী খুলে দিন ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা মেরিন ড্রাইভে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল পর্যটকের

রামুতে বৃদ্ধকে জবাই করে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

রামুতে কালু বড়ুয়া (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে, জবাই করে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলার রামু মৈত্রী বিহার সংলগ্ন মাঠে এ প্রতিবাদি কর্মসুচির আয়োজন করা হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা নৃশংস এ হত্যাকান্ডের প্রধান আসামী টাম্বু বড়ুয়াসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় গ্রামবাসী বিমল বড়ুয়া, নিহত অরবিন্দু বড়ুয়া কালুর স্ত্রী নমিতা বড়ুয়া, বোন বিধু বড়ুয়া, ভাই পরিমল বড়ুয়া, পুত্রবধূ সোমা বড়ুয়া বড়য়া, মেয়ে শিপ্রা বড়ুয়া, জামাতা পুলক বড়ুয়াসহ অনেকেই।

১৩ এপ্রিল ভোর সাড়ে ৫ টার দিকে রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব মেরংলোয়া এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে কালু বড়ুয়াকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে একই এলাকার নিরঞ্জন বড়ুয়ার ছেলে টাম্বু বড়ুয়া।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে হত্যাকান্ডের দায় স্বীকার করে অভিযুক্ত তাম্বু একটি রক্তমাখা ছুরি সহ পুলিশের কাছে আত্মসমর্পন করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। প্রধান আসামী টাম্বু বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। আর কেউ হত্যাকান্ডে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বহাল থাকছে!

রামুতে বৃদ্ধকে জবাই করে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬