ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাকিব আল হাসানের বাড়িতে বোমা নিক্ষেপ হেয়াইক্যংয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেল গ্রেফতার কক্সবাজার শহরে পাহাড় ধস: বিধ্বস্ত বসতঘর, আহত নারী জুলাই গণঅভ্যুত্থান: মহেশখালীতে শহীদ তানভীরের কবরে শ্রদ্ধা নিবেদন পেকুয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড মেরিন ড্রাইভে ২ দফা পাহাড়ধস উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু কলাতলীতে পাহাড় ধসে ৫ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত : আহত ৩ মেরিন ড্রাইভে মিনিট্রাক উল্টে আহত ৮ জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভায় এমপি স্বপ্না- গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন গণতন্ত্র চর্চা হচ্ছে টেকনাফে র‍্যাবের অভিযান: অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের দুই বছর: শহীদ ওয়াসিমের কবরে প্রশাসনের শ্রদ্ধা বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না: প্রধানমন্ত্রী

৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু

অপহরণের শিকার হওয়ার দুই দিন পর ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ফিরেছে রামুর গর্জনিয়ার জাউচপাড়া গ্রামের কৃষক রিদুয়ানুল করিম মিন্টু (৩৮)।

গত রোববার রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের লতাবনিয়া উঠুনি নামক এলাকা থেকে তাকে অস্ত্রধারী দৃর্বৃত্তরা অপহরণ করেছিল। ওই কৃষক নাইক্ষ্যংছড়ি সীমান্তের লংগদুরমূখ এলাকায় তামাক ও সবজির চাষ করেছে। কাজ শেষ করে নিজ বাড়িতে ফেরার পথে অপহরণকারীদের কবলে পড়ে।

নিজ বাড়িতে ফিরে রিদুয়ানুল করিম মিন্টু বুধবার সকালে এ প্রতিবেদককে বলেন- ৫জন বাঙালি ও ৪জন উপজাতি অস্ত্রধারী সন্ত্রাসী দল তাকে অপহরণ করেছিল। অপহরণের পর থেকে পাহাড়ী এলাকায় শিকল দিয়ে বেঁধে রাখে। ব্যাপক মারধর ও নির্যাতন করেছে। অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ চায় তারা। পরে দরকষাকষি শেষে ৮ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি মিলেছে। মুঠোফোনে খবর পাঠানোর পর পরিবারের পক্ষে বোনের স্বামী ছুরুত আলম ঘরের এবং আত্মীয়-স্বজনের স্বর্ণ বিক্রী করে সেই ৮ লাখ টাকা অপহরণকারীদেরকে দিয়েছে।

অপহরণকারীদের মধ্যে কয়েকজনকে অপহৃত মিন্টু চিনতে পেরেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু

আপডেট সময় : ১১:০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬