ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু

অপহরণের শিকার হওয়ার দুই দিন পর ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ফিরেছে রামুর গর্জনিয়ার জাউচপাড়া গ্রামের কৃষক রিদুয়ানুল করিম মিন্টু (৩৮)।

গত রোববার রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের লতাবনিয়া উঠুনি নামক এলাকা থেকে তাকে অস্ত্রধারী দৃর্বৃত্তরা অপহরণ করেছিল। ওই কৃষক নাইক্ষ্যংছড়ি সীমান্তের লংগদুরমূখ এলাকায় তামাক ও সবজির চাষ করেছে। কাজ শেষ করে নিজ বাড়িতে ফেরার পথে অপহরণকারীদের কবলে পড়ে।

নিজ বাড়িতে ফিরে রিদুয়ানুল করিম মিন্টু বুধবার সকালে এ প্রতিবেদককে বলেন- ৫জন বাঙালি ও ৪জন উপজাতি অস্ত্রধারী সন্ত্রাসী দল তাকে অপহরণ করেছিল। অপহরণের পর থেকে পাহাড়ী এলাকায় শিকল দিয়ে বেঁধে রাখে। ব্যাপক মারধর ও নির্যাতন করেছে। অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ চায় তারা। পরে দরকষাকষি শেষে ৮ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি মিলেছে। মুঠোফোনে খবর পাঠানোর পর পরিবারের পক্ষে বোনের স্বামী ছুরুত আলম ঘরের এবং আত্মীয়-স্বজনের স্বর্ণ বিক্রী করে সেই ৮ লাখ টাকা অপহরণকারীদেরকে দিয়েছে।

অপহরণকারীদের মধ্যে কয়েকজনকে অপহৃত মিন্টু চিনতে পেরেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু

আপডেট সময় : ১১:০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬