ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

বিসিবি কাউন্সিলর কাপের দ্বিতীয় দিন দেখলো লো স্কোরিং ম্যাচ

সায়মন বিসিবি কাউন্সিলর টি-২০ কাপের দ্বিতীয় দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এদিন জয় পেয়েছে সাইনিং স্পোর্টস ক্রিকেট একাডেমি, ওয়ার্নিস ওরিয়র ঢাকা এবং ঢাকা কিংস।

টুর্নামেন্টের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে লো স্কোরিং ম্যাচের আধিক্য ছিল। তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচেই তুলনামূলকভাবে কম রান দেখা গেছে।

বৃহস্পতিবার সকালে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ দিনের প্রথম ম্যাচে সাইনিং স্পোর্টস ক্রিকেট একাডেমি এ জে ক্রিকেট একাডেমির বিপক্ষে ব্যাট করতে নেমে ২৩৫ রানের লক্ষ্য নির্ধারণ করে। দলের হয়ে রোহান সর্বোচ্চ ৬৮ রান করেন। জবাবে এ জে ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করলে সাইনিং স্পোর্টস ক্রিকেট একাডেমি ১১২ রানের বড় জয় পায়।

অপর ম্যাচে ওয়ার্নিস ওরিয়র ঢাকা ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬১ রান তোলে। গ্লোরিয়াস ক্রিকেট একাডেমি জবাবে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করলে ৩৩ রানের জয় নিশ্চিত করে ওয়ার্নিস ওরিয়র ঢাকা।

দিনের শেষ ম্যাচে বাংলা স্টারের বিপক্ষে খেলতে নেমে ঢাকা কিংস ১২২ রানের লক্ষ্য তাড়া করে ১০ ওভার হাতে রেখেই মাত্র ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিসিবি কাউন্সিলর কাপের দ্বিতীয় দিন দেখলো লো স্কোরিং ম্যাচ

আপডেট সময় : ০৯:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫