ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য

কক্সবাজার সদর থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে ১২০ কেজি চোরাই তামার তার ও ১১০ পিস ইয়াবা।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি টিম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকায় মফসেলের বাড়িতে অভিযান চালায়। এ সময় খাটের নিচে লুকানো অবস্থায় ১২০ কেজি কাভারযুক্ত ও কাভারবিহীন বৈদ্যুতিক তামার তার উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সাগরিকা (৩৫) নামের এক নারীকে আটক করা হলেও তার স্বামী মফসেল (৪০) পালিয়ে যান। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

​এদিকে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ২০ জন আসামিকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জন চোর ও ছিনতাইকারী, ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদক সেবনকারী, ৬ জন ধর্তব্য অপরাধে জড়িত এবং ৪ জন পরোয়ানাভুক্ত আসামি।

​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরফিদুল ইসলাম রনির (২৯) নিকট থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

​পাশাপাশি, এলাকাভিত্তিক পৃথক অভিযানে ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করে থানায় আনা হয়। পরবর্তীতে অপরাধে জড়াবে না মর্মে অভিভাবকদের মুচলেকায় ১৬ জনকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয় এবং ৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক

কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য

আপডেট সময় : ১১:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬