ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, আসছে আরও নতুন আন্তঃনগর ট্রেন ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, একাধিক মামলার আসামিসহ আটক ২ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র মায়ের দুধেই শিশুর সুরক্ষা, আজ থেকে শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ১৫০ বছর পর লাইব্রেরিতে বই ফেরত, জরিমানা ১৯ লাখ  মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২৩ সাড়ে ৬ বছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ হাজার ৩৮৪ জন Scars Still Fresh, Yet Flood Victims in Chakaria Strive to Rebuild Their Lives এখনো মুছেনি ক্ষত, তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় চকরিয়ার বন্যা দুর্গতরা রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ: মালয়েশিয়ার নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ বিবৃতি কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ লোহাগাড়ায় মন্দির সংলগ্ন পুকুর থেকে তবলা বাদক অরুণ জলদাশের মরদেহ উদ্ধার টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ নতুন দায়িত্বে ৩ মন্ত্রী

৪০০ জনকে ঔষুধসহ ফ্রি চিকিৎসা দিলো কর্মবীর

ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন “কর্মবীর” সংস্কার কল্যাণ সংস্থার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানবিক এ উদ্যোগে প্রায় ৪০০ জন রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ প্রদান করা হয়।

শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় ইসলামপুর ইউনিয়নের কৈলাশের ঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম অংশগ্রহণ করে।

সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল আজম খোকনের সঞ্চালনায় এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এ.কে.এম. হারুন-অর-রশিদ।

এসময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার এ আয়োজন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আয়োজকেরা জানান, ভবিষ্যতেও মানবসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অছিয়র রহমান, নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ইসলামী ব্যাংকের এভিপি মিজানুর রহমান, যুগ্ম দায়রা জজ হেলাল উদ্দিন, গ্লোবাল ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ম্যানেজার সেলিম মোরশেদ রুমেল, কক্সবাজার আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহাব উদ্দিন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক ইমাম খাইর, দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান নুরুল আলম, কৃষি ব্যাংক চাতরি শাখার ম্যানেজার মিছবাহ উদ্দিন, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজিম উদ্দিন, নাদেরুজ্জাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনছুর আলম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের পরিচালক রিদওয়ানুল হক রাজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, আসছে আরও নতুন আন্তঃনগর ট্রেন

৪০০ জনকে ঔষুধসহ ফ্রি চিকিৎসা দিলো কর্মবীর

আপডেট সময় : ০৮:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬