ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী বিশেষ অভিযানে সদর থানা পুলিশের জালে ৯ জন পেকুয়া কিংস্টন স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল আমিনের মৃত্যু : শুক্রবার সকাল ৯ টায় জানাজা সাবেক পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের জানাজা শুক্রবার দুপুর আড়াইটায় : হাশেমিয়া মাদ্রাসা মাঠে জিসান হত্যার রেশ না কাটতেই চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থী অপহরণ গা দিয়ে দুর্গন্ধ আসে’, ‘লুঙ্গি পরে এসেছেন কেন’? পেকুয়ায় প্রথম ধাপে কৃষি সহায়তা কার্ড পাচ্ছে ৯৮২ কৃষক ছিনতাইয়ের প্রস্তুতিকালে কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আহত কানাডার হাইকমিশনে প্রদর্শিত হলো কক্সবাজারের তরুণদের নির্মিত চলচ্চিত্র ফুটপাত হকারমুক্ত করা জনদাবি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে’  মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, একাধিক মামলার আসামিসহ আটক ২

কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। আটক ব্যক্তিদের একজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক ও বিদেশি নাগরিক আইনে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা সেডান প্রাইভেটকার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটকরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়ার নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রামের মো. রিয়াজুল বখতিয়ার (৪৮)। রিয়াজুল বর্তমানে ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাস করেন।

র‍্যাব-১৫ জানায়, চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে করে একটি বড় মাদকের চালান কক্সবাজারে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। সন্দেহভাজন গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে চালক ও যাত্রী পরস্পরবিরোধী তথ্য দেন। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সাধারণ যাত্রীর বেশে ট্রলি ব্যাগে করে মাদক পরিবহন করা হচ্ছিল।

র‍্যাব আরও জানায়, নজির আহাম্মেদ একজন চিহ্নিত ও অভ্যাসগত মাদক কারবারি। তার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, ফেনী ও কক্সবাজারের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিদেশি নাগরিক আইনে মোট ছয়টি মামলা রয়েছে।

উদ্ধার করা গাঁজা, প্রাইভেটকার ও মোবাইল ফোনসহ আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১৫।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী

ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, একাধিক মামলার আসামিসহ আটক ২

আপডেট সময় : ০২:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬