ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

৪০০ জনকে ঔষুধসহ ফ্রি চিকিৎসা দিলো কর্মবীর

ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন “কর্মবীর” সংস্কার কল্যাণ সংস্থার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানবিক এ উদ্যোগে প্রায় ৪০০ জন রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ প্রদান করা হয়।

শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় ইসলামপুর ইউনিয়নের কৈলাশের ঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম অংশগ্রহণ করে।

সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল আজম খোকনের সঞ্চালনায় এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এ.কে.এম. হারুন-অর-রশিদ।

এসময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার এ আয়োজন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আয়োজকেরা জানান, ভবিষ্যতেও মানবসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অছিয়র রহমান, নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ইসলামী ব্যাংকের এভিপি মিজানুর রহমান, যুগ্ম দায়রা জজ হেলাল উদ্দিন, গ্লোবাল ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ম্যানেজার সেলিম মোরশেদ রুমেল, কক্সবাজার আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহাব উদ্দিন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক ইমাম খাইর, দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান নুরুল আলম, কৃষি ব্যাংক চাতরি শাখার ম্যানেজার মিছবাহ উদ্দিন, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজিম উদ্দিন, নাদেরুজ্জাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনছুর আলম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের পরিচালক রিদওয়ানুল হক রাজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৪০০ জনকে ঔষুধসহ ফ্রি চিকিৎসা দিলো কর্মবীর

আপডেট সময় : ০৮:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬