ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা

শেষ হলো ‘রামু গ্রন্থমেলা-২০২৬’

জ্ঞান, সৃজনশীলতা ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হওয়া ছয়দিনব্যাপী “রামু গ্রন্থমেলা ২০২৬” আজ রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার এবং রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. খাদেমুল বাশার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই গ্রন্থমেলা কেবল একটি আয়োজন নয়, এটি জ্ঞানচর্চা, সংস্কৃতি ও প্রজন্ম গঠনের এক অনন্য প্ল্যাটফর্ম। ‘রামু গ্রন্থমেলা ২০২৬’-এর সফলতা আমাদের সম্মিলিত প্রচেষ্টা, ভালোবাসা ও দায়বদ্ধতার উজ্জ্বল প্রতিফলন।” তিনি আরও বলেন, “নতুন প্রজন্মের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ এবং জ্ঞানার্জনের তীব্র আকাঙ্ক্ষা আমাদের আশাবাদী করে তোলে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনের প্রাণ-তারাই আগামী দিনের আলোকবর্তিকা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি ও বিশিষ্ট লেখক জনাব মুহম্মদ নূরুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ। এছাড়াও দেশের বিভিন্ন স্বনামধন্য প্রকাশনা সংস্থা ও স্থানীয় লাইব্রেরিগুলোর অংশগ্রহণে মেলাটি আরও সমৃদ্ধ হয়ে ওঠে।

মনোমুগ্ধকর এই গ্রন্থমেলার সফল আয়োজনের জন্য রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল, আকর্ষণীয় ও সফল আয়োজন বাস্তবায়িত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমে পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষপর্বে লেখক, প্রকাশক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেষ হলো ‘রামু গ্রন্থমেলা-২০২৬’

আপডেট সময় : ০৬:৩১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬