ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

রামুর উখিয়ারঘোনাতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল

  • আনিস নাঈম:
  • আপডেট সময় : ০২:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • 326

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশব্যাপী এই উদ্যোগে ২০ হাজার কিলোমিটার খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক কক্সবাজার এর রামু উপজেলার উখিয়ারঘোনায় খাল খননের উদ্ভোধন করেছেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, সামান্য বৃষ্টিতেই রামুর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। খাল দখল ও বর্জ্য ফেলে ভরাট হয়ে যাওয়াই এর অন্যতম প্রধান কারণ, এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে খাল পুনরুদ্ধার ও পুনঃখনন কার্যক্রম জরুরি। একই সঙ্গে খাল পরিষ্কার রাখতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আজ সোমবার (১৬ মার্চ) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মান্নান এর সভাপতিত্বে ও রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার এ. এন. এম সাজেদুর রহমান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-প্রধান প্রকৌশলী মোঃ সরোয়ার মাওলা, কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক, চট্টগ্রাম কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন ভূইয়া, কক্সবাজার কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) স্বরুপ মুহুরী, রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলমসহ প্রমুখ।

সভাপতির বক্তব্য জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ এবং কৃষির জন্য পানির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে খরার সময় খালের পানি সেচে ব্যবহার করা গেলে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে। খাল খননের ফলে প্রায় তিন মিটার গভীরতা তৈরি হবে। এতে একদিকে সেচ সুবিধা বাড়বে, অন্যদিকে মাছের অভয়ারণ্য গড়ে তোলাও সম্ভব হবে। ফলে কৃষি ও মৎস্য উভয় খাতেই ইতিবাচক প্রভাব পড়বে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।এ সময় তিনি বলেন, খাল পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ টেকসই করতে হলে খালে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে এবং খাল দখলমুক্ত রাখতে সবাইকে সচেতন থাকার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, নতুন সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে খাল পুনঃখনন কর্মসূচি শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ ১৬ মার্চ সারা দেশের ৫৪ জেলায় ৬৩ টি খালে একযোগে খনন কার্যক্রম শুরু হয়েছে। এতোদিন পানির অভাবে যে সব জমিতে পরিকল্পনা অনুযায়ী চাষাবাদ করা সম্ভব হয়নি। খাল খনন সম্পন্ন হলে অন্তত হাজার  হাজার হেক্টর নতুন জমি চাষের আওতায় আসবে এবং কৃষি উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পাবে ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুর উখিয়ারঘোনাতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল

আপডেট সময় : ০২:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬