ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস

রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক

রামুতে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. ইমরান (২৩)। তিনি যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার লুৎফর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা বাবুল বড়ুয়ার বাড়িতে ভাড়া থেকে জাল টাকা তৈরি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ঘর থেকে এক হাজার ও পাঁচশ টাকার নোট মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার জাল টাকা এবং টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক

আপডেট সময় : ০৮:০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬