ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬ ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত্র এক সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেকোনো মানুষের উদ্বেগকে আমলে নেয় সরকার। তবে দুএকটি ঘটনাকে কেন্দ্র করে পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে যা বলা হচ্ছে, তা ঠিক নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

এক প্রশ্নের জবাব তিনি বলেন, রাজধানীর রাড্ডা ও মানিকদিতে স্টুডিওতে হামলার ঘটনার তদন্ত চলছে। দোষী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, রাজধানীর মিরপুর-১০ এ উচ্ছেদ অভিযানে হকার ও সিটি করপোরেশনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সমন্বয়হীনতার অভাব বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ জানান, দেশে যেকোনো সময়ের তুলনায় ধর্মীয় সম্প্রীতি অনেক ভালো। উৎসব মুখর পরিবেশে সারাদেশে প্রায় ৩৩ হাজার ৮শ’র বেশি পূজা মন্ডপে পূজা উদযাপন করবে সনাতন ধর্মাবলম্বীরা।

তিনি আরও জানান, এ বছর পূজার জন্য বরাদ্দ ৪ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। এবার পূজা মন্ডপের সংখ্যা গতবারের চেয়ে প্রায় দেড় হাজার বেশি বলে জানান তিনি।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ছুটি আর অর্থ বরাদ্দ বাড়ানোতে সন্তুষ্ট পূজা উদযাপন পরিষদ। এ সময় তিনি পূজার আগে নিরীহ হিন্দু সম্প্রদায়ের কাউকে গ্রেফতার না করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানান।

সূত্র: দৈনিক ইত্তেফাক

ট্যাগ :

খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬