ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব সমুদ্র শহরের ‘চন্দন ডাক্তার’কে হারানোর এক বছর, আজ প্রথম মৃত্যুবার্ষিকী এসএসসিতে কক্সবাজার জেলায় প্রথম নাবিহা নওরিন কক্সবাজারে এসএসসির ফলে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে থেকে গোল্ডেন A+ পেল সাদিয়া আফরিন কনক ‎এসএসসি পরীক্ষায় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সাফল্য: শতভাগ পাস, ৮ জন জিপিএ-৫ ‎

“ভালো থেকো প্রিয়তমা” নিহত রিমঝিমকে নিয়ে হবু স্বামীর স্ট্যাটাস

সোমবার কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত রিমঝিম বড়ুয়ার হবু স্বামী সানি বড়ুয়া তার নিজের ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার আবেগঘন স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

“ভালো থেকো প্রিয়তমা।
নিয়তি হয়তে আমাদের আলাদা করে দিলো, কিন্তু ভালোবাসা কখনো আলাদা হবেনা।
লাল বেনারশি পড়ে আমার বাড়িতে আসার কথা থাকলেও, সাদা কাফন নামক কাপড়টাই শেষ সময়ে পড়তে হলো। কতো আশা, আকাঙ্খা সব একটি এক্সিডেন্টে তছনছ করে দিলো। এমন একটা দিন যাই নি তোমার সাথে কথা বলি নি। সাড়ে তিন বছরের সম্পর্কে একটা দিনও কথা না বলে থাকোনি। আজকে কিভাবে কথা না বলে থাকবে পরপারে? আর আমি বা জীবন কিভাবে পার করবো ভেবেছিলে?
সবাই আমার ভালোবাসার মানুষটির জন্য একটু আশির্বাদ করবেন।🙏🙏🙏😥😥😥”

আগামী ৫ জুলাই চট্টগ্রামের পটিয়ার সানি বড়ুয়ার সাথে বিয়ের দিন ধার্য্য ছিলো রামুর রিমঝিম বড়ুয়ার। বিয়ের বাজার করতে সকালে রামুর বাইপাস কাউন্টার থেকে পূরবী বাসে উঠেছিলেন রিমঝিম।

কিন্তু মহাসড়কের রশিদ নগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান এর সাথে সংঘর্ষে উলটে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই নিহত হন রিমঝিমসহ আরো দুই জন।

রিমঝিম বড়ুয়া রামুর রাজারকূল ইউনিয়নের হিমাংশু বড়ুয়ার মেয়ে। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি

“ভালো থেকো প্রিয়তমা” নিহত রিমঝিমকে নিয়ে হবু স্বামীর স্ট্যাটাস

আপডেট সময় : ০৯:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫