ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বের ফ্রি খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ও প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে শিগগিরই। ইতোমধ্যে ১০ টি ইভেন্টে শুরু হয়েছে রেজিষ্ট্রেশন।

বিশাল এই আয়োজন সফল করলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকালে ইনডোর স্টেডিয়ামে ক্রীড়া শিক্ষক, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস এবং জেলা শিক্ষা অফিস।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। বক্তব্যে তিনি বলেন, যুবসমাজ থেকে নতুন নতুন খেলোয়াড় তৈরির জন্য প্রধানমন্ত্রী নতুন কুড়িঁ স্পোর্টস চালু করেছেন, ইতোমধ্যে এট প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্বের জন্য কক্সবাজারে রেজিষ্ট্রেশন চলছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের খুদে খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন সম্পন্ন করার আহবান জানান জেলা প্রশাসক।

জেলা ক্রীড়া সংস্থার তথ্য মতে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানডো, জুডো) সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস এই ১০ টি ইভেন্টের খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে৷

১ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই রেজিষ্ট্রেশন চলমান থাকবে। জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সম্পুর্ন ফ্রিতে এই রেজিষ্ট্রেশন সম্পন্ন করা যবে।

নতুন কুড়িঁ স্পোর্টস এর দ্বিতীয় পর্বের জন্য পুরো জেলা থেকে প্রায় ১৬ হাজারের অধিক খেলোয়াড় নিবন্ধন করবে। তাই দ্রুত সবাইকে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ক্রীড়া সংস্থা।

জেলা ক্রীড়া অফিসার মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম কবির, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এড. মোহাম্মদ ইউনুস, ডিএসএ’র সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, আফসার উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ফাহিম ও জেলা তাঁতীদল-আরাফারাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য সচিব মোরশেদ আলম।

বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে ক্রীড়ার অবদান রয়েছে তাই সকলকে খেলাধুলায় আগ্রহ বাড়ানোর আহবান জানানো হয় সভায়।

জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বের ফ্রি খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে

আপডেট সময় : ১১:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬