ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারি বৃষ্টিতে উখিয়ার ছেপটখালীতে তলিয়ে গেল সংযোগ সড়ক, যাতায়াতে ভোগান্তি পেকুয়ায় বন্যার্তদের পাশে চিকিৎসক, ১,২০০ রোগীকে চিকিৎসা ও ৫০ পরিবারকে ঢেউটিন সহায়তা সাকিব আল হাসানের বাড়িতে বোমা নিক্ষেপ হেয়াইক্যংয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেল গ্রেফতার কক্সবাজার শহরে পাহাড় ধস: বিধ্বস্ত বসতঘর, আহত নারী জুলাই গণঅভ্যুত্থান: মহেশখালীতে শহীদ তানভীরের কবরে শ্রদ্ধা নিবেদন পেকুয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড মেরিন ড্রাইভে ২ দফা পাহাড়ধস উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু কলাতলীতে পাহাড় ধসে ৫ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত : আহত ৩ মেরিন ড্রাইভে মিনিট্রাক উল্টে আহত ৮ জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভায় এমপি স্বপ্না- গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন গণতন্ত্র চর্চা হচ্ছে টেকনাফে র‍্যাবের অভিযান: অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

কক্সবাজার শহরে পাহাড় ধস: বিধ্বস্ত বসতঘর, আহত নারী

কক্সবাজার শহরের কলাতলীর মেম্বার, ঘাটা এলাকার জলুরঘোনায় টানা ভারী বৃষ্টির মধ্যে পাহাড় ধসে একটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় রোজিনা নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তাঁর পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার (৫ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় হঠাৎ করেই পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। মুহূর্তের মধ্যেই মাটিচাপায় ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। ধসের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন এবং আহত রোজিনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ বসতিগুলোতে বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার শহরে পাহাড় ধস: বিধ্বস্ত বসতঘর, আহত নারী

আপডেট সময় : ১০:২০:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬