ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার আইকনিক রেলস্টেশন: রাষ্ট্রের সোনার খনি, লাভের গুড় খাবে কে? আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ কবিরের, শনাক্ত করল পরিবার টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ এসআই দুলালের বিরুদ্ধে: অভিযোগ সঠিক নয় – ওসি লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ আজ প্রেমিকা দিবস, সঙ্গীকে আনন্দ দেওয়ার দারুণ সুযোগ শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী ম্যাজিস্ট্রেট এড়িয়ে গেলেও ডিসি বললেন- অগোচরে চলছিল প্যারাসেইলিং চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, আসছে আরও নতুন আন্তঃনগর ট্রেন ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, একাধিক মামলার আসামিসহ আটক ২ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা। কক্সবাজার সদর মডেল থানার আয়োজনে শনিবার বিকাল ৫ টায় শহীদ সুভাষ হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: অহিদুর রহমান। মতবিনিময়ের শুরুতেই পৌরসভা ও সদর উপজেলার কমিউনিটি পুলিশ এর নবগঠিত কমিটির সকল সদস্যেদর ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সভায় কক্সবাজারে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। এসময় স্থানীয় জনসাধারণ ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: সামীম কবির, কমিউনিটি পুলিশ এর প্রধান উপদেষ্টা প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, উপদেষ্টা অধ্যাপক আক্তার চৌধুরী, নুরুল ইসলাম হেলালী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান, কমিউনিটি পুলিশ এর পৌরসভা কমিটির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা কমিটির সভাপতি, আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক, আমানুল হক আমান।

সভায় বক্তারা অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকার মানুষের সম্পৃক্ততা বাড়ানোসহ মাদক, চুরি ও ডাকাতির মতো অপরাধ রোধে পুলিশ ও জনতা একযোগে কাজ করার আহবান জানান। স্থানীয় পর্যায়ে শান্তি, শৃঙ্খলা, জননিরাপত্তা বজায় রাখতে কমিউনিটি পুলিশ কাজ করে যাবে বলেও আশাব্যক্ত করেন তারা।
এসময়, কমিউনিটি পুলিশ এর পৌরসভা ও সদর উপজেলা কমিটির সকল সদস্য, পুলিশ সদস্য, রাজনৈতিককর্মী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: রাষ্ট্রের সোনার খনি, লাভের গুড় খাবে কে?

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬