ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস

২৩ মামলার আসামী সমিতি পাড়ার নুর কাদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

কক্সবাজার শহরের সমিতিপাড়ার নুরুল কাদের প্রকাশ নুর কাদেরকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও ধর্ষণসহ সর্বমোট ২৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

​গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে কক্সবাজার সদর থানাধীন উত্তরণ এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৫ এর একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত নুর কাদের কক্সবাজার শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়ার ডা. নুরুল ইসলামের ছেলে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে সমিতিপাড়া ও পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, দ্রুত বিচার আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

২৩ মামলার আসামী সমিতি পাড়ার নুর কাদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

আপডেট সময় : ১০:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬