কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত দুই পর্যটক নিখোঁজের ঘটনায় এক জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার(২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছেলে মো: হেলাল উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে হেলালের বাবা আনোয়ার শেখ।
কক্সবাজার জেলা প্রসাশনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম মুঠোফোনে টিটিএনকে জানান, পর্যটক নিখোঁজের ঘটনায় ছেলে হেলাল উদ্ধার হলেও তারা বাবা আনোয়ার শেখকে খুঁজতে জেলা প্রসাশন কাজ করছে।
অন্যদিকে বিচ কর্মীর সুপার ভাইজার মাহবুব আলন জানান, সায়মন বীচের দক্ষিণ পাশে, মডার্ন হ্যাচারির সম্মুখবর্তী সমুদ্রে এই ঘটনা ঘটে।তারা মেহেরপুরের পশু হাসপাতাল পাড়া থেকে কক্সবাজার বেড়াতে এসেছিলো।
ইতিমধো জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটির নিয়ন্ত্রিত বীচকর্মীদের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
তানভীর শিপু: 





















