ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছিলেন নৌকার সমর্থক , উখিয়ার কৃষকদল আহবায়ক দিলেন সাংবাদিকদের হুমকি! নাফ নদীতে রোহিঙ্গা ডাকাতদলের সাথে বিজিবির গোলাগুলি : ২ ডাকাত আটক কোরবানির পশুর নামকরণ ও ভূরাজনৈতিক সংবেদনশীলতা প্রেমিকাকে উদ্ধারে গিয়ে প্রেমিকের ওপর চড়াও পুলিশ, লঙ্কাকাণ্ড ৪০০ জনকে ঔষুধসহ ফ্রি চিকিৎসা দিলো কর্মবীর মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে অটোরিকশা যাত্রীর মৃত্যু  টেকনাফে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি জহির গ্রেফতার শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে জেলা বিএনপির খতমে কুরআন ও দোয়া মাহফিল পেকুয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ২০ হাজার টাকায় আড়াই মাসের শিশু কেনার চেষ্টা, পুলিশ হেফাজতে পর্যটক দম্পতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ছাত্রদলের রাজনীতি ও স্বপ্নময় বাংলাদেশের অভিযাত্রা পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন সেন্টমার্টিনে সালিশ বৈঠকে সাবেক মেম্বারের নেতৃত্বে হামলা : আহত বর্তমান মেম্বার

ঈদগাঁও বাজারে আ’গুন: পুড়ে গেছে ৩ ব্যবসা প্রতিষ্ঠান

ঈদগাঁও বাজারে গভীর রাতে সংঘটিত এক অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

শনিবার দিবাগত রাতে ঈদগাঁও বাজারের ডিসি সড়কের পূর্ব পাশে, আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,মাইজপাড়া এলাকার আনোয়ারুল আজিমের পুত্র জাহেদ হোসেনের মালিকানাধীন একটি মার্কেটের তিনটি দোকানে একযোগে আগুন লাগে। এতে নুরুল আজিমের চিরাই কাঠের দোকান, আমির আলীর কুলিং কর্নার এবং শামসুল আলমের ফার্নিচার দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

চিরাই কাঠের দোকান থেকে সামান্য কিছু মালামাল উদ্ধার করা গেলেও কুলিং কর্নার ও ফার্নিচার দোকানের ফ্রিজ, আসবাবপত্র, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে গেছে বলে জানিয়েছে তারা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে পুরো বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত।

কুলিং কর্নারের মালিক আমির আলী বলেন,“দোকানটি দুই দিন ধরে বন্ধ ছিল। স্বাভাবিকভাবে আগুন লাগার কোনো কারণ নেই। বিষয়টি অত্যন্ত রহস্যজনক।”

ঈদগাঁও থানার এএসআই হিমেল বড়ুয়া বলেন,“ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ড নির্বাপণে ঘটনাস্থলে যাওয়ার পথে রামু থেকে আসা ফায়ার সার্ভিসের একটি গাড়ি মেহেরঘোনা শাহ জাব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে সহায়তা করে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, এ দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। তবে এতে উদ্ধার কার্যক্রমে কিছুটা বিলম্ব ঘটে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ছিলেন নৌকার সমর্থক , উখিয়ার কৃষকদল আহবায়ক দিলেন সাংবাদিকদের হুমকি!

ঈদগাঁও বাজারে আ’গুন: পুড়ে গেছে ৩ ব্যবসা প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৪:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬