ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

বিএনপির তোপের মুখে ঈদগাঁও-চকরিয়ায় সমাবেশ করেনি এনসিপি

বিএনপির তোপের মুখে পড়ে কক্সবাজারের ঈদগাঁও ও চকরিয়ায় পথ সমাবেশ করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি – এনসিপি। কক্সবাজার থেকে সোজা বান্দরবান চলে যায় এনসিপির জুলাই পদযাত্রা।

এনসিপির যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন বিকেল ৫ টা নাগাদ জানিয়েছেন, তারা চকরিয়া পার করেছেন, কিন্তু কিছু লোক আটকা পড়েছেন।

শনিবার দুপুরে কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে গডফাদার ও চাঁদাবাজ মন্তব্য করে বক্তব্য দেন এনসিপিরি মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী।

এই বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ার সাথে সাথেই জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ করে বিএনপি ও সহযোগী সংগঠন।

দুপুর আড়াইটার দিকে সমাবেশ শেষ করে কক্সবাজার ছাড়ে এনসিপির গাড়ি বহর। যাত্রাপথে সমাবেশ করার কথা ছিলো ঈদগাঁও উপজেলায়। সেখানে বিএনপির তোপের মুখে সমাবেশ না করেই রওনা হয় এনসিপির গাড়ি বহর।

এরইমধ্যে চকরিয়াতে এনসিপির সমাবেশস্থল ভাংচুরের ঘটনা ঘটে। এসময় পুলিশ ধাওয়া দেয়। পরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এরপর কক্সবাজারে বিক্ষোভে নামে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা এনসিপির সমাবেশ ঘিরে লাগানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে সড়কে আগুন দেয়। পরে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ করে।

এসময় ছাত্রদল নেতা ফাহিমুর রহমান বলেন, “সালাউদ্দিন আহমেদ সারা বাংলাদেশের অহংকার। আর তার নামে কুরুচিপূর্ণ দিয়েছেন নাসির উদ্দীন পাটোয়ারী।”

ফাহিম বলেন, “নাসির উদ্দীন পারিবারিক ও সামাজিক শিক্ষায় শিক্ষিত নয় বলে এই ধরনের বক্তব্য দিয়েছেন।”

এছাড়াও বিক্ষোভ হয়েছে পেকুয়া, উখিয়াসহ বিভিন্ন স্থানে।

উল্লেখ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনের তিন বারের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৯৬- ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। এরপর ২০০৮ সালের নির্বাচনে ওই আসনে সংসদ সদস্য হন সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

বিএনপির তোপের মুখে ঈদগাঁও-চকরিয়ায় সমাবেশ করেনি এনসিপি

আপডেট সময় : ০৭:২১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫