ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী নতুন প্রজ্ঞাপনে মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন যে পরিমাণ সম্মানি পাবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম আজ বিশ্ব জলাতঙ্ক দিবস নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা জারি চকরিয়ায় অপহরণের ৪ ঘন্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার মোহাম্মদ শওকত হোসেন (৪৪) নামের এক প্রবাসী।

সোমবার ( ২৮ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৯টার দিকে এক আত্মীয়ের মাধ্যমে পরিবারের সদস্যরা শওকতের মৃত্যুর খবর জানতে পারেন। নিহত মোহাম্মদ শওকত হোসেন উপজেলার রশিদের পাড়া এলাকার বাসিন্দা। তিনি আবদুল মতলবের ছেলে।

নিহতের ছেলে মোহাম্মদ সানিম জানান, জেদ্দা থেকে মদিনায় যাওয়ার পথে শওকতের গাড়িকে অন্য একটি গাড়ি চাপা দিলে সেখানে মৃত্যু হয়।

তিনি আরো জানান , ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শওকত সৌদি আরবে যান। সেখানে কর্মজীবন চালিয়ে আসছিলেন তিনি। গতকাল স্থানীয় সময় রাত ২টার দিকে জেদ্দা থেকে মদিনার উদ্দেশ্যে যাওয়ার পথে মদিনা রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন।এতে ঘটনাস্থলেই তাঁর বাবার মৃত্যু হয়।

এদিকে , শওকতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রশিদের পাড়ায় নেমে এসেছে শোকের আবহ। স্বজন ও প্রতিবেশীরা নিহতের বাড়িতে ছুটে যাচ্ছেন। পরিবারের সদস্যদের আহাজারিতে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।

লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম লিটন জানান, শওকত হোসেন পরিবারের স্বচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু 

জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ

আপডেট সময় : ০৭:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬