ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত

পেকুয়ায় বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

কক্সবাজারের পেকুয়ায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ তাহসিন (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বরইতলী–মগনামা সাবমেরিন নৌঘাঁটি সড়কের পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহসিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার আবদুল হকের ছেলে।

আহতরা হলেন— নিহত শিশুর মা শারমিন আক্তার (৩৫) প্রকাশ আনারকলি, চকরিয়া উপজেলার বাটাখালী এলাকার উম্মে হাবিবা (২৬) ও তার দুই শিশু সন্তান আবদু রহমান (১) ও আবদুল্লাহ (৪), চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী এলাকার মো. ইউনুছ (৬৫) এবং কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার আবুল কাশেমের ছেলে সেনাবাহিনীর সদস্য সাহেদ করিম (৩০)।

আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় নিহত শিশুর মা শারমিন আক্তারের অবস্থা অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা চকরিয়া থেকে সিএনজি যোগে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে কুতুবদিয়ার কৈয়ারবিল যাচ্ছিলেন। পথিমধ্যে মাতবরপাড়া এলাকায় পৌঁছালে মগনামা থেকে আসা কক্সবাজারমুখী বলাকা সার্ভিস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মায়ের কোলে থাকা শিশু তাহসিনের মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী

পেকুয়ায় বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

আপডেট সময় : ০১:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬