ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিয়াউক্তাওয়ে বিমান হামলায় নিহত ৪৯, মংডুতে আরাকান আর্মি–আরসা সংঘর্ষ উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু 

পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

পেকুয়ায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত গৃহবধূর পিতার দাবি তার মেয়েকে হত্যা করে  স্বামী পালিয়ে গেছে।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
‎
‎শুক্রবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা মুরারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎নিহত গৃহবধূ শাহিদা বেগম (২৮) একই এলাকার কামাল হোসেন ছেলে সৌদি প্রবাসী মকসুদ আহমদের স্ত্রী এবং সদর ইউনিয়েন আন্নর আলী মাতবর পাড়া এলাকার বদিউল আলমের মেয়ে।
‎
‎শাহিদা বেগমের পিতা বদিউল আলম বলেন, সকাল থেকে আমার মেয়েকে মারধর করে আসছিল। মারধরের এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে হত্যার আলামত ভিন্নভাবে চালিয়ে দিতে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে পাষণ্ড স্বামী মৃতদেহ রেখে পালিয়ে যায়।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, শাহিদা বেগমের সাথে সৌদি প্রবাসী মকসুদ আহমদের ১০ বছর আগে বিয়ে হয়। নিঃসন্তান শাহিদা ও মকসুদ দম্পতির ৫ বছর বয়সী পালিত কন্যা সন্তান রয়েছে।

প্রতিবেশীরা জানায়, ‎সকাল থেকে তাদের মধ্যে কথা-কাটাকাটির শব্দ শোনা যাচ্ছিল। বাড়ির চারপাশে পাকা ওয়াল ও গেট বন্ধ থাকায় বাহির থেকে কেউ ভিতরে ঢুকতে পারেনি। জুমার নামাজের পর পালিত কন্যা মাহি কান্নাকাটি করলে স্থানীয়রা এসে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়।
‎
‎নিহতের পিতা আরও বলেন, “মকসুদ দ্বিতীয় বিয়ে করতে চায়,এ জন্যে শাহিদাকে প্রায় সময় মারধর করতো। শুক্রবার সকাল থেকে মকসুদ আমার মেয়েকে মারধর করছে। মারধরের এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে আমার মেয়েকে হত্যা করে পালিয়ে যায়। আমার মেয়ের হত্যার বিচার চাই”।
‎
‎এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাহেদুল ইসলাম বলেন, জুমার নামাজের পর গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সহযোগিতার করি। ঘটনার পর স্বামী মকসুদ পলাতক রয়েছে।
‎
‎ঘটনাস্থল পরিদর্শন করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম। তিনি বলেন, পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা মুরারপাড়া এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে তদন্ত চলছে। স্বামী পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কিয়াউক্তাওয়ে বিমান হামলায় নিহত ৪৯, মংডুতে আরাকান আর্মি–আরসা সংঘর্ষ

পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট সময় : ০৭:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬