ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংসতা চালাচ্ছে: ড. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, যারা জোর গলায় নারীর ক্ষমতায়নের কথা বলেছে, তারাই এখন নারীর উপর সহিংসতা চালাচ্ছে।

আজ সকাল (২৮ জানুয়ারি ’২৬) কালারমারছড়া ইউনিয়নের এক পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, একটি দল নারীর ক্ষমতায়ন, নারী অধিকার ও সমতার কথা বলে এসেছে; নির্বাচনে তারাই আজ নারীর উপর নির্যাতন, নিপীড়ন ও সহিংসতায় লিপ্ত হচ্ছে। এটি শুধু অমানবিক চরম উদাহরণ নয়, বরং নারীর প্রতি অমর্যাদ ও অবমাননা ।”

ড. হামিদুর রহমান আযাদ আরও বলেন, “নারীর ক্ষমতায়ন কোনো স্লোগান বা রাজনৈতিক মুখোশ নয়—এটি হতে হবে বাস্তব জীবনের প্রতিফলন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে নারীর ক্ষমতায়নের সব দাবি অর্থহীন হয়ে পড়ে।”
তিনি নারীর প্রতি সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ড. হামিদুর রহমান আযাদ এসব ঘটনাকে সামনে রেখে আগামী নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নারী কর্মীদের উপর অব্যাহত এই সহিংসতা চলতে থাকলে আগামী নির্বাচন নিয়ে মানুষের মাঝে গভীর সংশয় সৃষ্টি হবে। সরকার এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।

এ সময় ড. হামিদুর রহমান আযাদ মহেশখালী–কুতুবদিয়ায় আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের পূর্বে অনেকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। তারা যদি নির্বাচিত হয় দুর্নীতির মাধ্যমে শুধু নিজেদের উন্নয়ন করবে।

এ সময় জামায়াত নেতা মাস্টার নজরুল ইসলাম, কামরুল হাসান, রশিদ মেম্বার সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংসতা চালাচ্ছে: ড. হামিদুর রহমান আযাদ

আপডেট সময় : ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬